সংবাদ শিরোনাম:
কুলিক নদীর তীরে নবজাতকের মরদেহ, কুকুরের মুখ থেকে উদ্ধার পীরগঞ্জে এমপিও জালিয়াতির অভিযোগ সহকারী শিক্ষকই ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিরামপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত,প্রবীণদের সম্মানে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা ‎বিরামপুরে “Smart Union” বাস্তবায়নে ইউপি চেয়ারম্যান ও প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত ‎ এনজিওর কিস্তি আর দিনমজুর বাবার সংগ্রাম পেরিয়ে জজ হলেন গোমস্তাপুরের কাজল পাঁড়ে ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ছয় প্রার্থীর মনোনয়ন বৈধ নিয়ামতপুরে কারাম উৎসব ২০২৬ অনুষ্ঠিত ফুলবাড়ী পল্লীতে ট্রান্সফরমা চোর কর্তৃক প্রতিপক্ষকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি ফুলবাড়ী (২৯) বিজিবি ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী কেক কেটে পালিত হয় ফুলবাড়ীতে সড়ক পাকা করণসহ বিভিন্ন সমস্যা নিরসনের দাবি আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের
‎প্রোড়া গ্রামে আনন্দমুখর পরিবেশে একদিনের ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

‎প্রোড়া গ্রামে আনন্দমুখর পরিবেশে একদিনের ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: দিনাজপুর জেলা বিরামপুর উপজেলা ৩নং খানপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ড এলাকায়
‎উৎসাহ-উদ্দীপনা ও আনন্দমুখর পরিবেশের মধ্য দিয়ে প্রোড়া গ্রামে অনুষ্ঠিত হয়ে গেল একদিনের আকর্ষণীয় ফুটবল টুর্নামেন্ট। ‘প্রোড়া গ্রাম চেংমারী উন্মুক্ত ক্লাব’-এর উদ্যোগে প্রোড়া গ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়।
‎
‎গ্রামের তরুণ ও যুবসমাজকে খেলাধুলার প্রতি আগ্রহী করতে এবং পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত এই টুর্নামেন্টে স্থানীয় কয়েকটি দল অংশগ্রহণ করে। দিনব্যাপী অনুষ্ঠিত এই খেলায় মাঠজুড়ে দর্শকদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো।
‎
‎টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩নং খানপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান চিত্তরঞ্জন পাহান। এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহকারী শিক্ষকবৃন্দ উপস্থিত থেকে খেলোয়াড়দের উৎসাহিত করেন।
‎
‎খেলা শেষে প্রধান অতিথির বক্তব্যে চিত্তরঞ্জন পাহান বলেন, “যুবসমাজকে মাদক ও অপসংস্কৃতি থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। নিয়মিত এ ধরনের টুর্নামেন্ট আয়োজন তরুণদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।” তিনি এই সুন্দর আয়োজনের জন্য ক্লাব কর্তৃপক্ষ ও আয়োজকদের ধন্যবাদ জানান।
‎
‎অনুষ্ঠানে স্থানীয় মান্যগণ্য ব্যক্তিবর্গ, এলাকার গণ্যমান্য সুধীজন এবং বিপুল সংখ্যক যুবসমাজ উপস্থিত থেকে খেলা উপভোগ করেন। দিনশেষে বিজয়ী ও বিজিত দলের মাঝে ট্রফি ও পুরস্কার বিতরণের মাধ্যমে মনোজ্ঞ এই ফুটবল টুর্নামেন্টের সমাপ্তি ঘটে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি

Design & Development BY : ThemeNeed.com