সংবাদ শিরোনাম:
কুলিক নদীর তীরে নবজাতকের মরদেহ, কুকুরের মুখ থেকে উদ্ধার পীরগঞ্জে এমপিও জালিয়াতির অভিযোগ সহকারী শিক্ষকই ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিরামপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত,প্রবীণদের সম্মানে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা ‎বিরামপুরে “Smart Union” বাস্তবায়নে ইউপি চেয়ারম্যান ও প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত ‎ এনজিওর কিস্তি আর দিনমজুর বাবার সংগ্রাম পেরিয়ে জজ হলেন গোমস্তাপুরের কাজল পাঁড়ে ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ছয় প্রার্থীর মনোনয়ন বৈধ নিয়ামতপুরে কারাম উৎসব ২০২৬ অনুষ্ঠিত ফুলবাড়ী পল্লীতে ট্রান্সফরমা চোর কর্তৃক প্রতিপক্ষকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি ফুলবাড়ী (২৯) বিজিবি ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী কেক কেটে পালিত হয় ফুলবাড়ীতে সড়ক পাকা করণসহ বিভিন্ন সমস্যা নিরসনের দাবি আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের
ফুলবাড়ী উপজেলার বারাইহাট বদ্ধভূমি অরক্ষিত

ফুলবাড়ী উপজেলার বারাইহাট বদ্ধভূমি অরক্ষিত

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি:
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার বারাইহাট বদ্ধভূমি অরক্ষিত অবস্থায় পড়ে রয়েছে। ১৯৭১ সালে পাক হানাদার বাহিনীর আক্রমনে পালিয়ে প্রতিবেশি দেশ ভারতে যাওয়ার সময় এখানে নির্মমভাবে শতাধিক পরিবারকে হত্যা করে। সে দিন ছিল রক্তাক্ত কালো রাত্রী। ছড়িয়ে ছিটিয়ে পড়ে ছিল শতাধিক লাশ, যা দেখবার কেউ ছিল না। সেইদিনের আজও ভুলার নয়। স্বাধীনতার পর বদ্ধভূমিটির স্মৃতি রক্ষার্থে স্বম্ভ নিমার্ণে জোড়ালো আন্দোলন হয়। সে দিকের লক্ষ্য রেখে সাবেক সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান (ফিজার) এখানে ১ বিঘা জমির উপর বদ্ধভূমি স্মৃতি রক্ষার্থে স্মরণে স্বম্ভ নিমার্ণ করেন। ২০২১ সালের ১৩ ই জানুয়ারি বদ্ধভূমিটি উদ্ভোধন করেন। বদ্ধভূমিটি বাস্তবায়নের দায়িত্বে ছিলেন দিনাজপুর গণপূর্ত অধিদপ্তর। নিমার্ণের শুরুতেই অনিয়ম ও দূর্নীতি ভরা । যে ঠিকাদার কাজটি পেয়েছিল কাজটি করার সময় নিম্নমানের কাজ করেছে। নিমার্ণের গ্রেট বিমগুলি প্লাস্টার নেই। সামনের দরজা স্টিলের হলেও দরজাটির নড়বরে অবস্থা। দরজা থেকে মেইন রাস্তা পর্যন্ত পাকা করা হয়নি। দেয়ালের প্লাস্টার খুলে পড়ছে,বসানো টাইলসগুলি উঠে যাচ্ছে, অনেক টাইলস ভেঙ্গে গেছে। এখন বদ্ধভূমিটি রক্ষণাবেক্ষণে কেউ নেই। অযত্ন অবহেলায় পড়ে রয়েছে বদ্ধভূমিটি। প্রায় কোটি টাকা ব্যয়ে বদ্ধভূমিটি নির্মাণ করা হয়। এ ব্যাপারে বদ্ধভূমিতে নিহত পরিবারের লোকজন ও স্থানীয় সুধিজন, রাজনীবিবীদসহ সকল স্তরের জনসাধারণ বদ্ধভূমিটি সংস্কারের জন্য এবং রক্ষণাবেক্ষণের জন্য জেলা প্রশাসক ও স্থানীয় প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি

Design & Development BY : ThemeNeed.com