সংবাদ শিরোনাম:
কুলিক নদীর তীরে নবজাতকের মরদেহ, কুকুরের মুখ থেকে উদ্ধার পীরগঞ্জে এমপিও জালিয়াতির অভিযোগ সহকারী শিক্ষকই ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিরামপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত,প্রবীণদের সম্মানে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা ‎বিরামপুরে “Smart Union” বাস্তবায়নে ইউপি চেয়ারম্যান ও প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত ‎ এনজিওর কিস্তি আর দিনমজুর বাবার সংগ্রাম পেরিয়ে জজ হলেন গোমস্তাপুরের কাজল পাঁড়ে ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ছয় প্রার্থীর মনোনয়ন বৈধ নিয়ামতপুরে কারাম উৎসব ২০২৬ অনুষ্ঠিত ফুলবাড়ী পল্লীতে ট্রান্সফরমা চোর কর্তৃক প্রতিপক্ষকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি ফুলবাড়ী (২৯) বিজিবি ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী কেক কেটে পালিত হয় ফুলবাড়ীতে সড়ক পাকা করণসহ বিভিন্ন সমস্যা নিরসনের দাবি আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের
ফুলবাড়ীতে মাদক ব্যবসায়ী কর্তৃক মারপিটের ঘটনায় সংবাদ সম্মেলন

ফুলবাড়ীতে মাদক ব্যবসায়ী কর্তৃক মারপিটের ঘটনায় সংবাদ সম্মেলন

মোঃ আফজাল হোসেন,দিনাজপুর প্রতিনিধি:
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার শিবনগর ইউপির আদর্শ কলেজপাড়া গ্রামে মাদক ব্যবসায়ী মোঃ অহেদুল ইসলাম গংদের হামলায় মারপিটের ঘটনায় মোঃ মেহেদী হাসান হিরার সংবাদ সম্মেলন। গতকাল সোমবার সকাল ১১ টায় ফুলবাড়ী উপজেলা প্রেসক্লাবে মাদক ব্যবসায়ী অহেদুল ইসলাম গংদের হামলা ও মারপিটের ঘটনায় ভুক্তভোগী মেহেদী হাসান হিরা ও তার পরিবার ন্যায় বিচারের আশায় সংবাদ সম্মেলন করেন।
মোঃ মেহেদী হাসান হিরা সংবাদ সম্মেলনে অভিযোগ তুলে ধরে বলেন, শিবনগর ইউপির রাজারামপুর আদর্শ কলেজপাড়ায় গত ১০/০৯/২০২৬ ইং তারিখে একই গ্রামের মাদক ব্যবসায়ী বুদু মিয়ার পুত্র মোঃ অহেদুল ইসলাম, মোঃ আজিজুল ইসলামের পুত্র মোঃ লাবু ও মোঃ বুদু মিয়ার পুত্র মোঃ অবাইদুল ইসলাম গংরা গ্রামে ছোট ছোট বাচ্চাদেরকে দিয়ে মাদক বেচা কেনা করে । তার মাদক বিক্রয়ের বিষয়ে বাঁধা দিতে গেলে তারা দলবদ্ধ হয়ে আমাকে ও আমার শ্বাশুড়ি মোছাঃ নারগিছ বেগম এবং আমার সাথে থাকা মোছাঃ লাভলী বেগম ও নারগিছ বেগমের মেয়ে ভাবনা আক্তার কে উল্লেখ্য ব্যক্তিরা রড ও লাঠিসোটা নিয়ে এসে এলোপাতাড়ি মারপিট করে ও গুরুতরো জখম করে। একইভাবে মোছাঃ নারগিছ বেগমকেও মারপিট করে। মাদক বিক্রেতা মোঃ অহেদুল ইসলাম ঐ এলাকায় ত্রাস সৃষ্টি করে দীর্ঘদিন ধরে বিভিন্ন নেশাজাতীয় মাদক বিক্রি করে আসছে। স্থানীয় প্রশাসন এই ঘটনায় জানার পরও তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না। আমি তাদের মারপিটে আহত অবস্থায় সুস্থ হয়ে সংবাদ সম্মেলন করছি। গ্রামটিতে মাদকের হাটবাজার বসিয়েছে। এতে কোমলমতি শিক্ষার্থীরা তার খপ্পরে পরে ধ্বংস হয়ে যাচ্ছে। এই অবৈধ মাদক বিক্রেতার বিরুদ্ধে প্রতিরোধ গড়তে গিয়ে মোছাঃ নারগিছ আক্তার বলেন সংবাদ সম্মেলনে বলেন, আমার জামাই ও মেয়ে এবং আমার পরিবারকে মারপিট করে আহত করে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে মাদক বিক্রি বন্ধ ও তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে এবং প্রশাসনের কাছে ন্যায় বিচার পেতে সংবাদ সম্মেলন করছি আমরা।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি

Design & Development BY : ThemeNeed.com