সংবাদ শিরোনাম:
” নাই অভিযোগ, নাই অভিমান ” 💔 কিশোরী ধর্ষণ মামলায় হিলিতে গ্রেপ্তার ২,পলাতক আরও ২ দিনাজপুরে ১,৩১৭ মণ্ডপ পূজার প্রস্তুতি চূড়ান্ত,উৎসবের অপেক্ষায় সনাতন ধর্মাবলম্বীরা পরিদর্শনে এমপি মনজুরুল ইসলাম সংবাদের সাথে ছবি আছে ক্ষতিগ্রস্থ চৌহাটি ও কাজীপাড়া কমিটির সমন্বয়ে মত বিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত বড়পুকুরিয়া কয়লাখনিতে নিয়োগে স্থগিত রেখে উচ্চ আদালতের রায়ে নিয়োগ প্রদান না করায় ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মচারীদের বিরামপুরে ফুটবলের মহারণ, ২৬ দলের লড়াইয়ে শুরু খালেদা জিয়া স্মৃতি গোল্ডকাপ” খানপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৭নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী মোঃ মোতাহার হোসেনের গণসংযোগ কুলিক নদীর তীরে নবজাতকের মরদেহ, কুকুরের মুখ থেকে উদ্ধার পীরগঞ্জে এমপিও জালিয়াতির অভিযোগ সহকারী শিক্ষকই ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিরামপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত,প্রবীণদের সম্মানে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা
” নাই অভিযোগ, নাই অভিমান ” 💔

” নাই অভিযোগ, নাই অভিমান ” 💔

নাই অভিযোগ, নাই অভিমান—
তুমি ভালো থেকো, এটাই শেষ প্রার্থনা।
যে পথটুকু পাশাপাশি হাঁটার ছিল,
সেখানে এখন শুধু পড়ে থাকে
কিছু পুরোনো স্মৃতি।

তোমার কাছে হারিয়েছি—
নাকি নিজেকেই ছেড়ে এসেছি,
তার হিসাব আর করি না।
সব প্রশ্নের উত্তর খুঁজতে নেই,
কিছু উত্তর সময়ের কাছেই রেখে দিতে হয়।
তুমি যে সুখ খুঁজেছো,
সেটা যদি আমার বাইরে কোথাও পাও—

তবে সত্যি বলছি,
সেই সুখের পথেও আমার কোনো অভিশাপ থাকবে না।
শুধু মাঝে মাঝে যদি মনে পড়ে,
একজন মানুষ ছিল—
যে তোমাকে পাওয়ার চেয়ে
তোমার ভালো থাকাটাকেই বেশি ভালোবেসেছিল।

নাই অভিযোগ, নাই অভিমান—
শুধু এক বুক নীরবতা নিয়ে
আমি সরে দাঁড়িয়েছি।
কারণ ভালোবাসা সবসময় কাছে থাকার নাম নয়,
কখনো কখনো ভালোবেসেও
চুপচাপ দূরে সরে যাওয়ার নাম।

✍️ : রিতা হেমরম
তাং – ৪/১০/২৬ ইং

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি

Design & Development BY : ThemeNeed.com