
বন্দী আদিবাসী
✍🏻 মিলন মার্ডী
আদিবাসী আজ মঞ্চে বন্দী,
বন্দী জাদুঘরের চার কোণায়।
সোনার বাংলা রাষ্ট্র আজ,
আদিবাসীদের সংবিধানে
কেন দেয় না স্বীকৃতি ঠাঁই?
বাগদা ফার্মে সাঁওতাল হত্যা,
শহীদ মঙ্গল,শ্যামল,রমেশ।
ভীমপুরে আলফ্রেড সরেন হত্যা,
বাবুডাইং কোল জাতির উচ্ছেদ-
ভূমিদস্যুদের হয়নি বিচার,
ফাইল আজও আছে চাপা;
ধুলো জমে পাহাড় গড়ে।
আদিবাসীরা হয়রানির শিকার,
নিঃস্ব সবাই ভূমিপুত্র
হারিয়ে ভিটে-মাটি।
মন্ত্রীরা সব সংসদে বসে,
ডাকার পাই না কোন নাম !
আদিবাসী নয়তো-ক্ষুদ্র নৃ-গোষ্ঠী,
অধিবাসী’ বলে করে অপমান।
জবাব চাই এই রাষ্ট্রের কাছে
চাই সমান অধিকার।
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Leave a Reply