সংবাদ শিরোনাম:
ফুলবাড়ী পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য ৬২ কোটি ৬৮ লাখ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা রংপুরে ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহ দিবস উদযাপন: বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ‎ রংপুরে বাংলাদেশ আদিবাসী পার্টি (BAP)-র নতুন কমিটি গঠন সভাপতি জয় পাহান, সাধারণ সম্পাদক রিপন ধানোয়ার ‎ দিনাজপুরে ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহ দিবস উদযাপন: বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত দিনাজপুরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস-২০২৬ উদযাপিত ভূয়া অষ্টম শ্রেণির সনদে আয়া পদে চাকুরির অভিযোগ! শিয়ালা উচ্চ বিদ্যালয়ে নিয়োগ বাণিজ্যের নেপথ্যে কে? বিরামপুরে অসহায় মানুষের পাশে বিএনপি নেতা রেজাউল করিম রেজু: দৃষ্টি ও মানসিক প্রতিবন্ধীসহ পরিবারের মাঝে ‘জিয়ার চাল’ বিতরণ হাবিপ্রবিতে জিয়াউর রহমান ফাউন্ডেশনের মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন দোয়ারাবাজারে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ উদ্বোধন বিরামপুরে একই পরিবারের চার শিশুর রহস্যজনক মৃত্যুর অভিযোগ: সুষ্ঠু তদন্তের দাবি এলাকাবাসীর
শিরোনামঃ বঙ্গের রবি শ্রেষ্ঠ কবি

শিরোনামঃ বঙ্গের রবি শ্রেষ্ঠ কবি

কলমেঃ মোঃ রজব আলী
স্বরবৃত্ত ছন্দ ৪+৪/৪+২ মাত্রা
তারিখঃ ০৮/০৫/২০২৫ ইং

বাংলা ভাষার শ্রেষ্ঠ কবি
রবীন্দ্রনাথ তুমি,
তোমার জন্মে ধন্য হলো
বঙ্গ নামের ভূমি।

ছন্দে ঘেরা বিশ্বের সেরা
বাংলা ভাষার কবি,
বঙ্গে পেলো ভাষার কিরণ
তুমি ভাষার রবি।

ভাষার তরে কাব্য ধরে
হৃদয় করলে হরণ,
জন্ম মৃত্যু দিবস এলে
সবাই করে স্মরণ।

বাংলা ভাষা হলো খাসা
তোমার লেখার তরে,
বাংলাবাসী তাই তোমাকে
প্রতি বছর স্মরে।

বাংলা ভাষা যত জীবন
এই বঙ্গেতে রবে,
তত জীবন বাংলাবাসী
স্মরণ করবে সবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি

Design & Development BY : ThemeNeed.com