সংবাদ শিরোনাম:
দোয়ারাবাজারে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ১৫ আগস্ট উপলক্ষে বিরামপুরে বিএনপির দোয়া ও আলোচনা সভার প্রস্তুতি সেলাই মেশিনে বদলে যাচ্ছে ঠাকুরগাঁওয়ের আদিবাসী নারী সিমা মিনজির জীবন মির্জা রুহুল আমিন স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ঠাকুরগাঁও সীমান্তে ফেন্সিডিলসহ যুবক আটক বড়পুকুরিয়া কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রের ১ নং ইউনিটের বিদ্যুৎ সরবরাহ বন্ধ ফুলবাড়ীতে জমি দখলের অভিযোগ, দায়ের করা মামলা এবং ইমরান চৌধুরী নিশাদ গংয়ের মিথ্যা, বিভ্রান্তিকর ও উদ্দেশ্য প্রণোদিত সংবাদ সম্মেলনের প্রতিবাদ পৌর চেয়ারম্যান থেকে বঙ্গভবনের পথে মির্জা ফখরুল ইসলাম আলমগীর আদিবাসী পরিচয় নিয়ে বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ ৮০ হাঁস থেকে ৭৫০ হাঁস পালনে ভাগ্য বদল হামিদ মিয়ার
ফুলবাড়ী ব্র্যাক অফিসে হাঁসের বাচ্চা পালন প্রশিক্ষণ ও বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত

ফুলবাড়ী ব্র্যাক অফিসে হাঁসের বাচ্চা পালন প্রশিক্ষণ ও বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি:
দিনাজপুরের ফুলবাড়ী ব্র্যাক অফিসে হাঁসের বাচ্চা পালন প্রশিক্ষণ ও বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে| গ্রামীন হত দরিদ্র নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তোলা এবং পারিবারিক আয়ের নতুন সুযোগ সৃষ্টি করার লক্ষ্যে ব্র্যাক মাইক্রোফাইন্যান্সের উদ্যোগে দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা, পার্বতীপুর উপজেলার আমবাড়ী ভবানিপুর ও নবাবগঞ্জ উপজেলার ব্র্যাক অফিসে নারী সদস্যদের নিয়ে এক দিনের প্রশিক্ষণ শেষে সদস্যদের মাঝে ১ হাজার ৫ শত হাঁসের বাচ্চা বিনা মূল্যে বিতরণ করা হয়| গতকাল রবিবার ফুলবাড়ী ব্র্যাক আঞ্চলিক অফিসের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচীর মাধ্যমে প্রতিটি সদস্যকে ২০ টি করে হাঁসের বাচ্চা বিতরণ করা হয়| এ উদ্যোগের মাধ্যমে দরিদ্র ও প্রান্তিক নারীদের আত্নকর্মসংস্থান এবং টেকসই জীবিকায়নের সুযোগ সম্প্রসারণে ব্র্যাক অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে|
প্রশিক্ষণ শেষে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আঞ্চলিক ব্যবস্থাপক মোঃ জাহিদুল ইসলাম| তিনি বলেন “গ্রামীণ পর্যায়ে ক্ষুদ্র পরিসরে হাঁস পালন নারীদের জন্য আয়ের একটি সহজ ও কার্যকর মাধ্যম”| যথাযথ পরিচর্যা, রোগ প্রতিরোধ এবং সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে এ খাত থেকে ভালো অর্থনৈতিক সুবিধা অর্জন করতে পারে নারীরা| এ সময়ে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন এলাকা ব্যবস্থাপক মোঃ ইমরানুল আমিন, ব্যবসা উন্নয়ন কর্মসূচীর জেলা ব্যবস্থাপক মাহাবুবুল ইসলাম, কৃষি ও বীমা ইউনিটের সম্প্রসারন কর্মকর্তা মোঃ মামুনুর রশিদ, মোঃ নাজমুল হক, লিড জেনারেশন (রিজিওনাল কো—অর্ডিনেটর) গোপাল চন্দ্র বর্মন, ফুলবাড়ী শাখা ব্যবস্থাপক আব্দুল্লাহ আল মামুন| সংশ্লিষ্টরা আশা করছেন বিতরণকৃত হাঁসের বাচ্চাগুলো সঠিকভাবে পালন করতে পারলে উপকারভোগীরা নিজেদের আর্থিক অবস্থার উন্নয়ন ঘটানোর পাশাপাশি আত্ননির্ভরশীল জীবনের পথে আরও একধাপ এগিয়ে যাবে| এ সময়ে প্রিন্ট মিডিয়ার সংবাদ কর্মীরা উপস্থিত ছিলেন|

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি

Design & Development BY : ThemeNeed.com