সংবাদ শিরোনাম:
দোয়ারাবাজারে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ১৫ আগস্ট উপলক্ষে বিরামপুরে বিএনপির দোয়া ও আলোচনা সভার প্রস্তুতি সেলাই মেশিনে বদলে যাচ্ছে ঠাকুরগাঁওয়ের আদিবাসী নারী সিমা মিনজির জীবন মির্জা রুহুল আমিন স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ঠাকুরগাঁও সীমান্তে ফেন্সিডিলসহ যুবক আটক বড়পুকুরিয়া কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রের ১ নং ইউনিটের বিদ্যুৎ সরবরাহ বন্ধ ফুলবাড়ীতে জমি দখলের অভিযোগ, দায়ের করা মামলা এবং ইমরান চৌধুরী নিশাদ গংয়ের মিথ্যা, বিভ্রান্তিকর ও উদ্দেশ্য প্রণোদিত সংবাদ সম্মেলনের প্রতিবাদ পৌর চেয়ারম্যান থেকে বঙ্গভবনের পথে মির্জা ফখরুল ইসলাম আলমগীর আদিবাসী পরিচয় নিয়ে বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ ৮০ হাঁস থেকে ৭৫০ হাঁস পালনে ভাগ্য বদল হামিদ মিয়ার
ফুলবাড়ীতে মাদক বিরোধী র‌্যালী অনুষ্ঠিত॥

ফুলবাড়ীতে মাদক বিরোধী র‌্যালী অনুষ্ঠিত॥

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি:
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার পৌর শহরে মাদকবিরোধী জনসচেতনতামূলক র‌্যালি অনুষ্ঠিত হয়েছে| সমাজ থেকে মাদকের ভয়াবহতা দূর করে যুবসমাজকে মাদকের ছোবল থেকে রক্ষা করার লক্ষ্যে এ কর্মসূচির আয়োজন করা হয়|

গতকাল বুধবার সকাল ১১টায় পার্বতীপুর ফুলবাড়ী বাস ষ্ট্যান্ড থেকে মাদক বিরোধী প্লেকার্ড নিয়ে আব্দুর রহমান ও শিবনগর ইউপির চেয়ারম্যান পদপ্রার্থী বিশিষ্ট সমাজ সেবক মোঃ মতিউর রহমান মুকুল এর নেতৃত্বে মাদক বিরোধী র‌্যালি বের হয়| র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ফুলবাড়ী পার্বতীপুর বাস ষ্ট্যান্ড এ এসে শেষ হয়| এতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন|

এসময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন, মাহাবুব আল মিলন, মোঃ আব্দুর রহমান, শিবনগর ইউপির চেয়ারম্যান পদপ্রার্থী বিশিষ্ট সমাজ সেবক মোঃ মতিউর রহমান মুকুল, সাজেদুর রহমান সাজু, বেলাল উদ্দীন ডেবিট|

এ সময় বক্তারা বলেন, মাদক একটি ভয়াবহ সামাজিক ব্যাধি, যা ব্যক্তি, পরিবার ও সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে| মাদক নির্মূলে প্রশাসনের পাশাপাশি অভিভাবক, শিক্ষক, ধর্মীয় নেতা ও সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে একযোগে কাজ করতে হবে| তরুণ প্রজন্মকে খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও শিক্ষামূলক কার্যক্রমে সম্পৃক্ত করার মাধ্যমে মাদক থেকে দূরে রাখা সম্ভব| একটি সুন্দর, সুস্থ ও মাদকমুক্ত সমাজ গঠনে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান তারা|

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি

Design & Development BY : ThemeNeed.com