সংবাদ শিরোনাম:
রাণীশংকৈলে ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহ দিবস পালিত ফুলবাড়ী পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য ৬২ কোটি ৬৮ লাখ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা রংপুরে ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহ দিবস উদযাপন: বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ‎ রংপুরে বাংলাদেশ আদিবাসী পার্টি (BAP)-র নতুন কমিটি গঠন সভাপতি জয় পাহান, সাধারণ সম্পাদক রিপন ধানোয়ার ‎ দিনাজপুরে ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহ দিবস উদযাপন: বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত দিনাজপুরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস-২০২৬ উদযাপিত ভূয়া অষ্টম শ্রেণির সনদে আয়া পদে চাকুরির অভিযোগ! শিয়ালা উচ্চ বিদ্যালয়ে নিয়োগ বাণিজ্যের নেপথ্যে কে? বিরামপুরে অসহায় মানুষের পাশে বিএনপি নেতা রেজাউল করিম রেজু: দৃষ্টি ও মানসিক প্রতিবন্ধীসহ পরিবারের মাঝে ‘জিয়ার চাল’ বিতরণ হাবিপ্রবিতে জিয়াউর রহমান ফাউন্ডেশনের মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন দোয়ারাবাজারে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ উদ্বোধন
ছাতকে আ’হত স্কুল ছাত্রী-কে উন্নত চিকিৎসার জন্য নগদ অর্থ প্রদান করেন— এমপি মিলন

ছাতকে আ’হত স্কুল ছাত্রী-কে উন্নত চিকিৎসার জন্য নগদ অর্থ প্রদান করেন— এমপি মিলন

দোয়ারাবাজার সুনামগঞ্জ প্রতিনিধি:
ছাতকে নিরাপদ ছাতক পৌর পরিষদ ও ব্যাবসায়ী নেতৃবৃন্দ ছাতক-দোয়ারাবাজার নির্বাচনী এলাকার সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলনের সাথে এক সৌজন্যে সাক্ষাৎ করেন। নেতৃবৃন্দ ছাতকের বিভিন্ন সমস্যা তুলে ধরেন সংসদ সদস্যের কাছে।

(১৭ ই জুন বুধবার) রাতে বিএনপির দলীয় কার্যালয়ে নিরাপদ ছাতক পৌর শহর ঐক্য পরিষদ ও ছাতক বাজার ব্যাবসায়ী নেতৃবৃন্দ গিয়ে তাদের প্রস্তাবনা তুলে ধরেন। এসময় সংসদ সদস্য কলিম উদ্দিন আহমদ মিলন বলেন, ছাতক পৌর শহর-কে যানজট মুক্ত একটি আধুনিক মডেল শহরে পরিনত করতে সকল নাগরিকের সহযোগিতার প্রয়োজন রয়েছে। তিনি ছাতকের সকল সামাজিক সংগঠন পৌর শহর-কে সুন্দর করতে এগিয়ে আসার আহব্বান জানান।
এসময় তিনি সড়ক দুর্ঘটনায় আ’হত ছাতক সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রীর চিকিৎসার জন্য নগদ ১০ হাজার টাকা হাই স্কুলের প্রধান শিক্ষক মনিরুজ্জামান এর হাতে তুলে দেন। এছাড়া ছাতক পৌরসভা থেকে তিনি পৌর প্রশাসক-কে ২০ হাজার টাকা দেওয়ার আহব্বান জানান।

নেতৃবৃন্দ তাদের প্রস্তাবনায় বলেন, ছাতক পৌরসভার ভিতরে লাইসেন্স করে ৪০০ শত অটো চলার জন্য ও ঢাকা রোডের বাস গুলো শহরের বাহিরে ষ্ট্যন্ড সরিয়ে নেওয়ার প্রস্তাবনা ও ছাতক শহরে ফুটপাত দখল মুক্ত করাসহ তাদের দাবী গুলো কার্যকর করার আহব্বান জানান।

উপস্থিত ছিলেন ছাতক পৌরসভার সাবেক কাউন্সিলর, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক(স্বাক্ষর ক্ষমতা প্রাপ্ত) জসিম উদ্দিন সুমেন, পৌর বিএনপি নেতা তানিমুল ইসলাম তানিম
উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক বাকি বিল্লাহ, নিরাপদ ছাতক পৌর শহর ঐক্য পরিষদের আহবায়ক রিয়াজ আহমদ রাজু, সদস্য সচিব মাহবুবুর রহমান চৌধুরী স্বপন,ছাতক বাজার ব্যাবসায়ী ঐক্য পরিষদের সদস্য সচিব সাইদুল হক মধু, ব্যাবসায়ী হাজি আজমল আম্বিয়া,সালেহ আহমদ,আমির জাহান, শমছু মিয়া, শংকর দাস, সামাজিক ব্যাক্তিত্ব মাহবুব মিয়া,এবাদুর রহমান লিটন,ব্যাবসায়ী কামাল হোসেন, মাহবুবুর রহমান রুবেল,রুনু ঘোষ,খয়ার আহমদ, নেছার আহমদ,রুমন আহমদ,স্বেচ্ছাসেবক দল নেতা সোলেমান মিয়া,যুবদল নেতা আব্দুল মুনিম মামনুনসহ ব্যাবসায়ী,সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি

Design & Development BY : ThemeNeed.com