সংবাদ শিরোনাম:
দোয়ারাবাজারে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ১৫ আগস্ট উপলক্ষে বিরামপুরে বিএনপির দোয়া ও আলোচনা সভার প্রস্তুতি সেলাই মেশিনে বদলে যাচ্ছে ঠাকুরগাঁওয়ের আদিবাসী নারী সিমা মিনজির জীবন মির্জা রুহুল আমিন স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ঠাকুরগাঁও সীমান্তে ফেন্সিডিলসহ যুবক আটক বড়পুকুরিয়া কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রের ১ নং ইউনিটের বিদ্যুৎ সরবরাহ বন্ধ ফুলবাড়ীতে জমি দখলের অভিযোগ, দায়ের করা মামলা এবং ইমরান চৌধুরী নিশাদ গংয়ের মিথ্যা, বিভ্রান্তিকর ও উদ্দেশ্য প্রণোদিত সংবাদ সম্মেলনের প্রতিবাদ পৌর চেয়ারম্যান থেকে বঙ্গভবনের পথে মির্জা ফখরুল ইসলাম আলমগীর আদিবাসী পরিচয় নিয়ে বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ ৮০ হাঁস থেকে ৭৫০ হাঁস পালনে ভাগ্য বদল হামিদ মিয়ার
মোবাইল ফোনে প্রেম: গভীর রাতে সুনামগঞ্জে নাবালক-নাবালিকাকে উদ্ধার করে পরিবারের জিম্মায় দিল পুলিশ

মোবাইল ফোনে প্রেম: গভীর রাতে সুনামগঞ্জে নাবালক-নাবালিকাকে উদ্ধার করে পরিবারের জিম্মায় দিল পুলিশ

নুরুজ্জামান (দোয়ারাবাজার সুনামগঞ্জ) প্রতিনিধি:
মোবাইল ফোনের সুত্র ধরে গড়ে ওঠা প্রেমের টানে গভীর রাতে ঘর ছেড়ে সুনামগঞ্জ শহরে এসে পুলিশ হেফাজতে ঠাঁই নিয়েছে এক নাবালক ও এক নাবালিকা। পরে পুলিশ ও জেলা শিশু বিষয়ক কর্মকর্তার মধ্যস্থতায় তাদেরকে পরিবারের জিম্মায় ফিরিয়ে দেওয়া হয়। ভুক্তভোগী কিশোরী সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার এবং কিশোরটি শান্তিগঞ্জ থানা এলাকার বাসিন্দা।

(১৮ জুন বৃহস্পতিবার)পুলিশ সূত্রে জানা যায়, দোয়ারাবাজারের ওই নাবালিকা মেয়ের সাথে শান্তিগঞ্জের নাবালক ছেলের মোবাইল ফোনের মাধ্যমে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ভালোবাসার টানে তারা দুজনেই নিজ নিজ ঘর ছেড়ে সুনামগঞ্জ জেলা শহরে চলে আসে।
গভীর রাতে বিষয়টি জানতে পারেন সুনামগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রতন শেখ (পিপিএম)। তথ্যের সত্যতা যাচাই করে তিনি তাৎক্ষণিকভাবে শহরের ডিউটিরত উপ-পরিদর্শক (এসআই) মিলনকে নির্দেশনা দেন। ওসির নির্দেশে এসআই মিলন দ্রুত অভিযান চালিয়ে শহরের প্রত্যয় স্কুলের সামনে থেকে ওই নাবালক-নাবালিকাকে উদ্ধার করে থানা হেফাজতে নিয়ে আসেন।

নাবালক ও নাবালিকা হওয়ায় আইনি সুরক্ষা ও বয়স বিবেচনায় দ্রুত বিষয়টি সুনামগঞ্জ জেলা শিশু বিষয়ক কর্মকর্তাকে অবহিত করা হয়।
পরবর্তীতে থানায় দুই পক্ষের অভিভাবক ও পরিবারের সদস্যদের ডেকে আনা হয়। জেলা শিশু বিষয়ক কর্মকর্তার উপস্থিতিতে আইনি প্রক্রিয়া শেষে ছেলে ও মেয়েটিকে তাদের নিজ নিজ পরিবারের জিম্মায় সমর্পণ করা হয়।

উঠতি বয়সী সন্তানদের মোবাইল ফোন ব্যবহার এবং তাদের চলাফেরার বিষয়ে আরও বেশি সচেতন ও যত্নশীল হওয়ার জন্য অভিভাবকদের প্রতি অনুরোধ জানিয়েছে পুলিশ প্রশাসন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি

Design & Development BY : ThemeNeed.com