সংবাদ শিরোনাম:
দিনাজপুরে ১,৩১৭ মণ্ডপ পূজার প্রস্তুতি চূড়ান্ত,উৎসবের অপেক্ষায় সনাতন ধর্মাবলম্বীরা পরিদর্শনে এমপি মনজুরুল ইসলাম সংবাদের সাথে ছবি আছে ক্ষতিগ্রস্থ চৌহাটি ও কাজীপাড়া কমিটির সমন্বয়ে মত বিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত বড়পুকুরিয়া কয়লাখনিতে নিয়োগে স্থগিত রেখে উচ্চ আদালতের রায়ে নিয়োগ প্রদান না করায় ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মচারীদের বিরামপুরে ফুটবলের মহারণ, ২৬ দলের লড়াইয়ে শুরু খালেদা জিয়া স্মৃতি গোল্ডকাপ” খানপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৭নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী মোঃ মোতাহার হোসেনের গণসংযোগ কুলিক নদীর তীরে নবজাতকের মরদেহ, কুকুরের মুখ থেকে উদ্ধার পীরগঞ্জে এমপিও জালিয়াতির অভিযোগ সহকারী শিক্ষকই ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিরামপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত,প্রবীণদের সম্মানে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা ‎বিরামপুরে “Smart Union” বাস্তবায়নে ইউপি চেয়ারম্যান ও প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত ‎ এনজিওর কিস্তি আর দিনমজুর বাবার সংগ্রাম পেরিয়ে জজ হলেন গোমস্তাপুরের কাজল পাঁড়ে
পূর্বের বিবাহ গোপন করায় যৌতুক মামলায় শিক্ষক কারাগারে

পূর্বের বিবাহ গোপন করায় যৌতুক মামলায় শিক্ষক কারাগারে

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি:
পূর্বের বিবাহ গোপন করায় যৌতুক মামলায় আব্দুর রশিদ প্রভাষককে বিরল উপজেলার বাসা থেকে পুলিশ আটক করে জেল হাজতে দেন| ঘটনার বিবরণে জানা যায়, দিনাজপুর জেলার বিরল উপজেলার রসুলপুর সাহাপুর গ্রামের মোঃ তমিজ উদ্দিনের পুত্র মোঃ আব্দুর রশিদ প্রভাষকের বিরুদ্ধে তারাগঞ্জ উপজেলার পিতা মৃত এবি এম সিদ্দিকের কন্যা মুহতারিমা ফাতেমা ফেরদৌসী এর সাথে পূর্বের বিবাহ গোপন করে দ্বিতীয় বিবাহ করেন| এই ঘটনায় আব্দুর রশিদ তার দ্বিতীয় স্ত্রী মুহতারিমা ফাতেমা ফেরদৌসীকে যৌতুকের জন্য নির্যাতন ও অর্থ আত্নসাৎ করার অভিযোগ এনে মুহতারিমা ফাতেমা বাদী হয়ে তারাগঞ্জ থানায় ১১ গ নারী ও শিশু নির্যাতন আইন, ২০০০ সংশোধনীয়/২০২৬, ৪০৬/৪২০ ধারায় অপরাধে নারী ও শিশু যৌতুক মামলা দায়ের করেন| যার মামলা নং: ২ তারিখ: ১১ ই জুন ২০২৬ ইং| মামলার তদন্তকারী কর্মকর্তা মোঃ ফয়সাল রেজা ঘটনাটি তদন্ত করে সত্যতা পেয়ে আব্দুর রশিদ প্রভাষককে বিরল থানায় পুলিশের সহযোগিতায় গত শনিবার দিবাগত রাত্রিতে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করেন| উল্লেখ্য যে আব্দুর রশিদ প্রভাষক ফুলবাড়ী উপজেলার কাজীহাল ইউপির দহশতিয়া ফাজিল মাদ্রাসায়, প্রভাষক হিসেবে বাংলা বিভাগে চাকুরি করেন| এই ঘটনায় তারাগঞ্জ পুলিশের সাথে যোগাযোগ করা হলে ঘটনার সত্যতা শিকার করেন|

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি

Design & Development BY : ThemeNeed.com