সংবাদ শিরোনাম:
দোয়ারাবাজারে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ১৫ আগস্ট উপলক্ষে বিরামপুরে বিএনপির দোয়া ও আলোচনা সভার প্রস্তুতি সেলাই মেশিনে বদলে যাচ্ছে ঠাকুরগাঁওয়ের আদিবাসী নারী সিমা মিনজির জীবন মির্জা রুহুল আমিন স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ঠাকুরগাঁও সীমান্তে ফেন্সিডিলসহ যুবক আটক বড়পুকুরিয়া কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রের ১ নং ইউনিটের বিদ্যুৎ সরবরাহ বন্ধ ফুলবাড়ীতে জমি দখলের অভিযোগ, দায়ের করা মামলা এবং ইমরান চৌধুরী নিশাদ গংয়ের মিথ্যা, বিভ্রান্তিকর ও উদ্দেশ্য প্রণোদিত সংবাদ সম্মেলনের প্রতিবাদ পৌর চেয়ারম্যান থেকে বঙ্গভবনের পথে মির্জা ফখরুল ইসলাম আলমগীর আদিবাসী পরিচয় নিয়ে বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ ৮০ হাঁস থেকে ৭৫০ হাঁস পালনে ভাগ্য বদল হামিদ মিয়ার
দোয়ারাবাজারে ৪৮ ঘণ্টার মধ্যে আস্তানা সরানোর নির্দেশ

দোয়ারাবাজারে ৪৮ ঘণ্টার মধ্যে আস্তানা সরানোর নির্দেশ

নুরুজ্জামান দোয়ারাবাজার সুনামগঞ্জ প্রতিনিধি:

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার সদর ইউনিয়নের বাজিতপুর পঞ্চায়েতি কবরস্থানে গড়ে তোলা গয়াছ মিয়ার ‘আস্তানা ঘরে’ ভ্রাম্যমাণ আদালতের বিশেষ অভিযান পরিচালিত হয়েছে। (২১ জুন রবিবার) এই অভিযানের আস্তানা থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে এবং আস্তানাটি নিজ দায়িত্বে ভেঙে কবরস্থান থেকে সরে যেতে গয়াছ মিয়াকে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দেওয়া হয়েছে।
জামিনে মুক্ত এক হত্যা মামলার আসামির কবরস্থানে আস্তানা গড়ে তোলা এবং সেখানে নানা অসামাজিক কার্যকল এর পরিপ্রেক্ষিতে শনিবার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রাশিদুল ইসলামের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।
অভিযানে আস্তানা ঘর থেকে কুড়াল, লোহার রড ও কাঁচিসহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রাশিদুল ইসলাম বলেন, ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে গয়াছ মিয়াকে ৪৮ ঘণ্টার মধ্যে আস্তানা ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে এবং তার আস্তানা থেকে কুড়াল, লোহার রড ও কাঁচি উদ্ধার করা হয়েছে।
অভিযানের পর এলাকাজুড়ে স্বস্তি ফিরে এসেছে। দীর্ঘদিনের আতঙ্ক কাটায় স্থানীয় বাসিন্দারা সাংবাদিক, সংবাদপত্র ও প্রশাসনের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
বাজিতপুর গ্রামের হযরত

মাওলানা কামাল উদ্দিন বলেন, প্রশাসনের এ উদ্যোগে এলাকাবাসীর দাবি পূরণ হয়েছে। তিনি বলেন, ‘আমি এলাকাবাসীর পক্ষ থেকে স্থানীয় সাংবাদিক ও প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা জানাই।’

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি

Design & Development BY : ThemeNeed.com