সংবাদ শিরোনাম:
ফুলবাড়ী পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য ৬২ কোটি ৬৮ লাখ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা রংপুরে ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহ দিবস উদযাপন: বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ‎ রংপুরে বাংলাদেশ আদিবাসী পার্টি (BAP)-র নতুন কমিটি গঠন সভাপতি জয় পাহান, সাধারণ সম্পাদক রিপন ধানোয়ার ‎ দিনাজপুরে ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহ দিবস উদযাপন: বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত দিনাজপুরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস-২০২৬ উদযাপিত ভূয়া অষ্টম শ্রেণির সনদে আয়া পদে চাকুরির অভিযোগ! শিয়ালা উচ্চ বিদ্যালয়ে নিয়োগ বাণিজ্যের নেপথ্যে কে? বিরামপুরে অসহায় মানুষের পাশে বিএনপি নেতা রেজাউল করিম রেজু: দৃষ্টি ও মানসিক প্রতিবন্ধীসহ পরিবারের মাঝে ‘জিয়ার চাল’ বিতরণ হাবিপ্রবিতে জিয়াউর রহমান ফাউন্ডেশনের মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন দোয়ারাবাজারে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ উদ্বোধন বিরামপুরে একই পরিবারের চার শিশুর রহস্যজনক মৃত্যুর অভিযোগ: সুষ্ঠু তদন্তের দাবি এলাকাবাসীর
দোয়ারাবাজারে পাহাড়ি ঢলে হুহু করে বাড়ছে পানি।। নিম্নাঞ্চল প্লাবিত,বন্যার শঙ্কা

দোয়ারাবাজারে পাহাড়ি ঢলে হুহু করে বাড়ছে পানি।। নিম্নাঞ্চল প্লাবিত,বন্যার শঙ্কা

নুরুজ্জামান (দোয়ারাবাজার সুনামগঞ্জ) প্রতিনিধি:

গত কয়েক দিনের টানা অতি বৃষ্টি ও পাহাড়ি ঢলে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার নদ-নদীগুলেতে হুহু করে পানি বৃদ্ধি পাচ্ছে। (২১ জুন শনিবার) সকালে নেমে আসা পাহাড়ি ঢলে প্লাবিত হচ্ছে উপজেলার নিম্নাঞ্চল।

 
দোয়ারাবাজারে পাহাড়ি ঢলে হুহু করে বাড়ছে পানি।। নিম্নাঞ্চল প্লাবিত,বন্যার শঙ্কা।
নুরুজ্জামান (দোয়ারাবাজার সুনামগঞ্জ) প্রতিনিধি

গত কয়েক দিনের টানা অতি বৃষ্টি ও পাহাড়ি ঢলে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার নদ-নদীগুলেতে হুহু করে পানি বৃদ্ধি পাচ্ছে। (২১ জুন শনিবার) সকালে নেমে আসা পাহাড়ি ঢলে প্লাবিত হচ্ছে উপজেলার নিম্নাঞ্চল।

গত কয়েক দিনের টানা অতি বৃষ্টি ও পাহাড়ি ঢলে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার নদ-নদীগুলেতে হুহু করে পানি বৃদ্ধি পাচ্ছে। শনিবার সকালে নেমে আসা পাহাড়ি ঢলে প্লাবিত হচ্ছে উপজেলার নিম্নাঞ্চল।
উপজেলার সীমান্তবর্তী নদী খাসিয়ামারা, চেলা, কালিউরি, মৌলা ও চিলাই নদী দিয়ে বিপদজনক মাত্রায় পাহাড়ি ঢলের পানি প্রবাহিত হওয়ায় বন্যার শষ্কা দেখা দিয়েছে। ইতোমধ্যে দূর্ভোগ দেখা দিয়েছে উপজেলার নিম্নাঞ্চলের বাসিন্দাদের।
স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার (২১ জুন) সকাল থেকে উজানের ভারতের মেঘালয় থেকে আসা পাহাড়ি ঢলের পানি আকস্মিক ভাবে উপজেলার এসব নদী দিয়ে হাওরে প্রবেশ করছে। ঢলের শ্রোতে নতী তীরবর্তী এলাকায় ভাঙন দেখা দিয়েছে।
টানা বৃষ্টির পানিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে রাস্তাঘাট কাদায় ভরে গেছে। অতি বৃষ্টির কারণে সাধারণ মানুষ ঘর থেকে বের হতে পারছেনা। এদিকে ঘনঘন বিদ্যুৎ বিভ্রাটে চরম ভোগান্তিতে পড়েছে এখানকার স্থানীয় বাসিন্দারা।
দোয়ারাবাজার উপজেলা পাউবো কর্মকর্তার কার্যালয়ের তথ্য অনুযায়ী ভারতের মেঘালয় রাজ্যে ভারি থেকে অতি ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকায় পরিস্থিতির আরও অবনতি হতে পারে।
এদিকে গত ২৪ ঘন্টায় বাংলাদেশ সীমান্তের ওপারে ভারতের চেরাপুঞ্জি (মেঘালয়) এলাকায় ৩৩২ (মি‌,মি) বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী কর্মকর্তা মামুন হাওলাদার বলেন, ভারতের চেরাপুঞ্জিতে বৃষ্টিপাত অব্যাহত থাকায় সীমান্তবর্তী নদীগুলোতে পানি বৃদ্ধি পেয়েছে। বৃষ্টি অব্যাহত থাকলে বন্যার শঙ্কা রয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি

Design & Development BY : ThemeNeed.com