সংবাদ শিরোনাম:
দোয়ারাবাজারে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ১৫ আগস্ট উপলক্ষে বিরামপুরে বিএনপির দোয়া ও আলোচনা সভার প্রস্তুতি সেলাই মেশিনে বদলে যাচ্ছে ঠাকুরগাঁওয়ের আদিবাসী নারী সিমা মিনজির জীবন মির্জা রুহুল আমিন স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ঠাকুরগাঁও সীমান্তে ফেন্সিডিলসহ যুবক আটক বড়পুকুরিয়া কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রের ১ নং ইউনিটের বিদ্যুৎ সরবরাহ বন্ধ ফুলবাড়ীতে জমি দখলের অভিযোগ, দায়ের করা মামলা এবং ইমরান চৌধুরী নিশাদ গংয়ের মিথ্যা, বিভ্রান্তিকর ও উদ্দেশ্য প্রণোদিত সংবাদ সম্মেলনের প্রতিবাদ পৌর চেয়ারম্যান থেকে বঙ্গভবনের পথে মির্জা ফখরুল ইসলাম আলমগীর আদিবাসী পরিচয় নিয়ে বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ ৮০ হাঁস থেকে ৭৫০ হাঁস পালনে ভাগ্য বদল হামিদ মিয়ার
ছাতকে কালারুকা বাজারে মোবাইল কোর্ট, দুই ফার্মেসিকে ৪০ হাজার টাকা জরিমানা

ছাতকে কালারুকা বাজারে মোবাইল কোর্ট, দুই ফার্মেসিকে ৪০ হাজার টাকা জরিমানা

দোয়ারাবাজার সুনামগঞ্জ প্রতিনিধি:
ছাতক উপজেলার কালারুকা বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুইটি ফার্মেসিকে মোট ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।বৃহস্পতিবার (২৪ জুন) নির্বাহী ম্যাজিস্ট্রেট মোজাহিদুল ইসলাম-এর নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্ট অভিযানে মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ, ফিজিশিয়ানস স্যাম্পলস মজুদ রাখা এবং চিকিৎসকের প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রিসহ বিভিন্ন অনিয়মের প্রমাণ পাওয়া যায়। এসব অপরাধে সংশ্লিষ্ট দুই ফার্মেসির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে অর্থদণ্ড প্রদান করা হয়।ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, জনস্বাস্থ্য সুরক্ষা, নিরাপদ ওষুধ বিক্রি নিশ্চিতকরণ এবং ওষুধ ব্যবসায় অনিয়ম রোধে নিয়মিত তদারকির অংশ হিসেবে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে বিভিন্ন অপরাধে দুই প্রতিষ্ঠানকে সর্বমোট ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছেন, জনস্বার্থে এ ধরনের মোবাইল কোর্ট অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। একই সঙ্গে ওষুধ বিক্রিতে অনিয়ম, মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ ও অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সতর্ক করা হয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি

Design & Development BY : ThemeNeed.com