সংবাদ শিরোনাম:
খানপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৭নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী মোঃ মোতাহার হোসেনের গণসংযোগ কুলিক নদীর তীরে নবজাতকের মরদেহ, কুকুরের মুখ থেকে উদ্ধার পীরগঞ্জে এমপিও জালিয়াতির অভিযোগ সহকারী শিক্ষকই ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিরামপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত,প্রবীণদের সম্মানে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা ‎বিরামপুরে “Smart Union” বাস্তবায়নে ইউপি চেয়ারম্যান ও প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত ‎ এনজিওর কিস্তি আর দিনমজুর বাবার সংগ্রাম পেরিয়ে জজ হলেন গোমস্তাপুরের কাজল পাঁড়ে ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ছয় প্রার্থীর মনোনয়ন বৈধ নিয়ামতপুরে কারাম উৎসব ২০২৬ অনুষ্ঠিত ফুলবাড়ী পল্লীতে ট্রান্সফরমা চোর কর্তৃক প্রতিপক্ষকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি ফুলবাড়ী (২৯) বিজিবি ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী কেক কেটে পালিত হয়
দার্জিলিংয়ে অবৈধভাবে প্রবেশের অভিযোগে বাংলাদেশি আটক

দার্জিলিংয়ে অবৈধভাবে প্রবেশের অভিযোগে বাংলাদেশি আটক

পেয়ার আলী ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি :ভারতে বৈধ পাসপোর্ট ও ভিসা ছাড়া প্রবেশের অভিযোগে ঠাকুরগাঁওয়ের এক বাংলাদেশি নাগরিককে আটক করেছে ভারতীয় পুলিশ।
ভারতীয় গণমাধ্যম ও পুলিশ সূত্রে জানা গেছে, আটক ব্যক্তির নাম সত্যজিৎ রায়। তিনি বাংলাদেশের ঠাকুরগাঁও জেলার বাসিন্দা। অভিযোগ রয়েছে, প্রায় ১৫ দিন আগে এক দালালকে ২০ হাজার টাকা দিয়ে অবৈধভাবে ভারত-বাংলাদেশ সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশ করেন তিনি।
পরে দার্জিলিং ভ্রমণে গেলে পুলিশের সন্দেহের মুখে পড়েন। এ সময় তার কাছে বৈধ পাসপোর্ট, ভিসা বা ভারতে প্রবেশের অনুমোদনসংক্রান্ত কোনো নথি পাওয়া যায়নি। পরে পুলিশ তাকে আটক করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি জানান, বাংলাদেশের বর্তমান পরিস্থিতির কারণে তিনি ভারতে এসেছেন। তার উদ্দেশ্য ছিল ভারতে জমি কিনে স্থায়ীভাবে বসবাস করা।
বর্তমানে তাকে ফাঁসিদেওয়া হোল্ডিং সেন্টারে রাখা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। পাশাপাশি অবৈধভাবে সীমান্ত পারাপারে কোনো দালালচক্র জড়িত রয়েছে কি না, সে বিষয়েও তদন্ত চালিয়ে যাচ্ছে ভারতীয় পুলিশ।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি

Design & Development BY : ThemeNeed.com