সংবাদ শিরোনাম:
রাণীশংকৈলে অটোবাইকের অতিরিক্ত ভাড়া আদায়, ভোগান্তিতে সাধারণ যাত্রীরা সীমান্তবর্তী ঠাকুরগাঁওয়ে ঘন কুয়াশার চাদর, ভোগান্তিতে খেটে খাওয়া নিম্নআয়ের মানুষ রাণীশংকৈলে নাশকতা মামলায় আওয়ামী লীগ ও ছাত্রলীগের তিন নেতা-কর্মী গ্রেপ্তার ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় পেট্রোল বোমা নিক্ষেপ, আটক এক; অজ্ঞাতনামা পলাতকদের বিরুদ্ধে মামলা পীরগঞ্জে প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচে রাঙ্গাটুঙ্গীর শিরোপা জয় দিনাজপুরে ‘লাল ঘর’-এর ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন মাদক ও সামাজিক অপরাধ প্রতিরোধে প্রতিটি মহল্লায় ‘লাল ঘর’ প্রতিষ্ঠার আহ্বান সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলমের দ্বিতীয় বিয়ে,বিরামপুরে দেনমোহর ও নির্যাতনের অভিযোগে তোলপাড় ৫ লাখ ১১ হাজার টাকা দেনমোহর নিয়ে বিরোধ,আদালতে মামলা বাসা বিক্রিতে সন্মত না হওয়ায় সন্ত্রাসী কায়দায় প্রধান শিক্ষকের সীমানা প্রাচীর ভেঙ্গে দিয়েছে করিম মিয়া, থানা পুলিশ নির্বিকার! দিনাজপুরে ১০ দফা দাবিতে নিকাহ রেজিস্ট্রারদের কলমবিরতি ও অবস্থান কর্মসূচি অধিক্ষেত্র বহাল, অবসরের বয়স ৭৫ বছর নির্ধারণ ও নিবন্ধন ফি বৃদ্ধির দাবি বিরামপুরের সমাজকল্যাণমন্ত্রী ডা.এ জেড এম জাহিদ হোসেনের উন্নয়নে বড় পরিকল্পনা: নিয়ে মতবিনিময় সভা
বৃদ্ধাশ্রমের আর্তনাদ ✍🏻 মিলন মার্ডী

বৃদ্ধাশ্রমের আর্তনাদ ✍🏻 মিলন মার্ডী

বৃদ্ধাশ্রমের আর্তনাদ
✍🏻 মিলন মার্ডী
তীব্র স্বরে চিৎকার আজ জানালায় ভেসে আসে,
কবাট খোলা নেই তবু ইটের দেওয়ালে তা মেশে।
কাঁদছেন পিতা-মাতা বৃদ্ধাশ্রমে রক্ত করে জল,
ছেলেটি যে তাঁদের ছিল একমাত্র সম্বল।
পড়াশোনা শিখিয়ে ছেলের গলায় ঝুলছে টাই,
ছেলে এখন সাহেব বড়,পিতার যে ঠাঁই নাই।
পিতা-মাতার জোটে না আজ একটা ছেঁড়া জামা-কানি।
এমন শিক্ষা চাননি পিতা, চাননি মা জননী।
বৃদ্ধাশ্রমে কাটছে সময়, পেটে ভীষণ ক্ষুধা-তৃষ্ণা,
ছেলে এখন গাড়ি হাঁকিয়ে বেড়ায়, পেছনে ফেরে দেখে না।
বৃদ্ধাশ্রমে পিতা-মাতা আজ ক্ষুধার জ্বালায় শেষ,
ছেলের নাকি অট্টালিকায় কাটছে জীবন বেশ।
যে ছেলেটি ঘুমাত রাতে মায়ের উষ্ণ কোলে,
সেই ছেলেটি আজ একলা ঘুমায় বহুতল ভবন জুড়ে।
রাখেনি ছেলে বাবার খবর, রাখেনি বৃদ্ধা মায়ের,
লক্ষ টাকা রোজগার করে লাভ কী হলো তবে?
হাতে আছে নীরব অস্ত্র, দোয়াত-কলম তার,
একটি স্বাক্ষর দিলে নাকি অন্যর জীবন করে চুরমার।
ছেলে এখন ফাস্টফুড খায়, বাসি ভাতে নাকি ফুড পয়জনিং,
বৃদ্ধ মায়ের জোটে না সেটুকুও, জোটে কেবল পোড়া রুটিখানি।
এমন কপাল ক-জনেরই বা হয়, ছেলেকে উচ্চশিক্ষা দিয়ে?
সবার আগে মানুষ গড়ো, উচ্চশিক্ষা তার পরে।
বৃদ্ধ পিতা-মাতা প্রতিদিন কাঁদেন,
শুকিয়ে গেছে চোখের জল।
রোজ সকালে অপেক্ষায় থাকেন,
ছেলে কি আসবে দেখতে নিয়ে দলবল?
ছেলে নাকি আজ মস্ত নায়ক,
পিতা হয়েছে খল।
শোকের ছায়ায় বৃদ্ধ পিতা-মাতা
জীবন দেয় বিসর্জন।
দশটি মাস যে গর্ভে ধরে মা সয়েছেন যন্ত্রণা,
সেই মায়েরই কান্নার আজ কেউ তো রাখে না নিশানা।
দালানকোঠা, কোটি কোটি টাকা, সবই রবে পড়ে,
পিতা-মাতার দীর্ঘশ্বাস যদি মেশে এ ঘরের ঝড়ে।
সময় যখন জবাব দেবে, সেদিন বুঝবে তুমি
পিতা-মাতার পায়ের নিচেই আসল স্বর্গভূমি।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি

Design & Development BY : ThemeNeed.com