সংবাদ শিরোনাম:
কুলিক নদীর তীরে নবজাতকের মরদেহ, কুকুরের মুখ থেকে উদ্ধার পীরগঞ্জে এমপিও জালিয়াতির অভিযোগ সহকারী শিক্ষকই ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিরামপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত,প্রবীণদের সম্মানে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা ‎বিরামপুরে “Smart Union” বাস্তবায়নে ইউপি চেয়ারম্যান ও প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত ‎ এনজিওর কিস্তি আর দিনমজুর বাবার সংগ্রাম পেরিয়ে জজ হলেন গোমস্তাপুরের কাজল পাঁড়ে ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ছয় প্রার্থীর মনোনয়ন বৈধ নিয়ামতপুরে কারাম উৎসব ২০২৬ অনুষ্ঠিত ফুলবাড়ী পল্লীতে ট্রান্সফরমা চোর কর্তৃক প্রতিপক্ষকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি ফুলবাড়ী (২৯) বিজিবি ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী কেক কেটে পালিত হয় ফুলবাড়ীতে সড়ক পাকা করণসহ বিভিন্ন সমস্যা নিরসনের দাবি আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের
চাঁপাইনবাবগঞ্জে পাঁচ শিশুর মর্মান্তিক মৃত্যু: শোকাহত পরিবারের পাশে জেলা প্রশাসক আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী

চাঁপাইনবাবগঞ্জে পাঁচ শিশুর মর্মান্তিক মৃত্যু: শোকাহত পরিবারের পাশে জেলা প্রশাসক আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী

মোঃ শাহিন,চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার দেবীনগর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের চর চাকলা এলাকায় মরা পদ্মা নদীর পানিতে গোসল করতে গিয়ে একইসঙ্গে পাঁচ শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

শনিবার (২৯ আগস্ট ২০২৬) শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের খোঁজখবর নিতে এবং তাদের প্রতি সমবেদনা জানাতে নিহত শিশুদের বাড়িতে যান চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী।

এসময় জেলা প্রশাসক শোকাহত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাদের প্রতি গভীর সমবেদনা জানান। পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর হাতে ত্রাণসামগ্রী ও আর্থিক সহায়তা তুলে দেন।

জেলা প্রশাসক পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়ে এই কঠিন সময়ে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।

এসময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফ আফজাল রাজন এবং দেবীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

পাঁচ শিশুর একসঙ্গে মর্মান্তিক মৃত্যুতে চর চাকলা এলাকাসহ আশপাশের এলাকায় শোকের আবহ বিরাজ করছে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে এলাকার পরিবেশ।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি

Design & Development BY : ThemeNeed.com