সংবাদ শিরোনাম:
রাণীশংকৈলে অটোবাইকের অতিরিক্ত ভাড়া আদায়, ভোগান্তিতে সাধারণ যাত্রীরা সীমান্তবর্তী ঠাকুরগাঁওয়ে ঘন কুয়াশার চাদর, ভোগান্তিতে খেটে খাওয়া নিম্নআয়ের মানুষ রাণীশংকৈলে নাশকতা মামলায় আওয়ামী লীগ ও ছাত্রলীগের তিন নেতা-কর্মী গ্রেপ্তার ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় পেট্রোল বোমা নিক্ষেপ, আটক এক; অজ্ঞাতনামা পলাতকদের বিরুদ্ধে মামলা পীরগঞ্জে প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচে রাঙ্গাটুঙ্গীর শিরোপা জয় দিনাজপুরে ‘লাল ঘর’-এর ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন মাদক ও সামাজিক অপরাধ প্রতিরোধে প্রতিটি মহল্লায় ‘লাল ঘর’ প্রতিষ্ঠার আহ্বান সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলমের দ্বিতীয় বিয়ে,বিরামপুরে দেনমোহর ও নির্যাতনের অভিযোগে তোলপাড় ৫ লাখ ১১ হাজার টাকা দেনমোহর নিয়ে বিরোধ,আদালতে মামলা বাসা বিক্রিতে সন্মত না হওয়ায় সন্ত্রাসী কায়দায় প্রধান শিক্ষকের সীমানা প্রাচীর ভেঙ্গে দিয়েছে করিম মিয়া, থানা পুলিশ নির্বিকার! দিনাজপুরে ১০ দফা দাবিতে নিকাহ রেজিস্ট্রারদের কলমবিরতি ও অবস্থান কর্মসূচি অধিক্ষেত্র বহাল, অবসরের বয়স ৭৫ বছর নির্ধারণ ও নিবন্ধন ফি বৃদ্ধির দাবি বিরামপুরের সমাজকল্যাণমন্ত্রী ডা.এ জেড এম জাহিদ হোসেনের উন্নয়নে বড় পরিকল্পনা: নিয়ে মতবিনিময় সভা
দিনাজপুরে শারদীয় দুর্গাপূজায় খয়েরবাড়ী ইউনিয়নে মণ্ডপ পরিদর্শন ও বিএনপি নেতা আনোয়ার হোসেন চৌধুরীর আর্থিক সহায়তা প্রদান

দিনাজপুরে শারদীয় দুর্গাপূজায় খয়েরবাড়ী ইউনিয়নে মণ্ডপ পরিদর্শন ও বিএনপি নেতা আনোয়ার হোসেন চৌধুরীর আর্থিক সহায়তা প্রদান

নিজস্ব প্রতিবেদক, ফুলবাড়ী (দিনাজপুর):
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার ৫নং খয়েরবাড়ী ইউনিয়নে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা অত্যন্ত আনন্দঘন ও শান্তিপূর্ণ পরিবেশে উদযাপিত হচ্ছে। এই পূজা উপলক্ষে ইউনিয়নের বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন ফুলবাড়ী উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক, ৫নং খয়েরবাড়ী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি এবং আসন্ন খয়েরবাড়ী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আনোয়ার হোসেন চৌধুরী।

পরিদর্শনকালে তিনি বিভিন্ন পূজা মণ্ডপের খোঁজখবর নেন এবং ভক্ত ও পুজারীদের সাথে কুশল বিনিময় করেন। একই সাথে পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের হাতে ব্যক্তিগত পক্ষ থেকে আর্থিক সহায়তা তুলে দেন তিনি।

মণ্ডপ পরিদর্শনকালে মোঃ আনোয়ার হোসেন চৌধুরী বলেন, “বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। আবহমান কাল থেকেই এখানে সকল ধর্মের মানুষ একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে নিজ নিজ ধর্মীয় উৎসব পালন করে আসছে। শারদীয় দুর্গাপূজা শুধু সনাতন ধর্মাবলম্বীদের নয়, এটি সর্বজনীন উৎসব। ধর্ম যার যার, উৎসব সবার—এই নীতিতে বিশ্বাস রেখে আমরা সবসময় আপনাদের পাশে আছি এবং ভবিষ্যতেও থাকব।”

তিনি আরও বলেন, শারদীয় দুর্গোৎসব যেন অত্যন্ত উৎসবমুখর, আনন্দময় ও নিরাপদ পরিবেশে সম্পন্ন হতে পারে, সেজন্য সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।

পূজা মণ্ডপ পরিদর্শন ও আর্থিক সহায়তা প্রদানকালে স্থানীয় বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তি ও স্থানীয় সনাতন ধর্মাবলম্বী নাগরিকগণ উপস্থিত ছিলেন। মোঃ আনোয়ার হোসেন চৌধুরীর এই উদ্যোগ ও উপস্থিতির জন্য স্থানীয় সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দ এবং পূজা উদযাপন কমিটির পক্ষ থেকে তাঁকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি

Design & Development BY : ThemeNeed.com