
এমডি রেজওয়ান আলী বুরো প্রধান:
বাংলাদেশ সরকার ও International Labour Organization (আইএলও) এর মধ্যে শ্রম অধিকার,সামাজিক সুরক্ষা ও নারী ক্ষমতায়নে সহযোগিতা আরও জোরদারের লক্ষ্যে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৯ এপ্রিল) সকাল ১১টায় মন্ত্রণালয়ের কার্যালয়ে আয়োজিত এ বৈঠকে উপস্থিত ছিলেন মন্ত্রী ডা. A Z M Zahid Hossain এবং আইএলও প্রতিনিধি দলের নেতৃত্ব দেন কান্ট্রি ডিরেক্টর Max Tunon। বৈঠকের মূল আলোচনা
বৈঠকে দেশের উন্নয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ খাত নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এর মধ্যে ছিল
সামাজিক সুরক্ষা ব্যবস্থার উন্নয়ন
নারী শ্রমিকদের অধিকার ও ক্ষমতায়ন
শিশু শ্রম নিরসন দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান বৃদ্ধি ডে-কেয়ার ও চাইল্ড কেয়ার সুবিধা সম্প্রসারণ মন্ত্রী ডা.এ জেড এম জাহিদ হোসেন বলেন, সরকারের উদ্যোগে প্রান্তিক জনগোষ্ঠী, নারী ও শিশুদের জীবনমান উন্নয়নে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।
তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, আইএলও’র সঙ্গে সহযোগিতা আরও জোরদার হলে সামাজিক সুরক্ষা কার্যক্রম আরও কার্যকর ও অন্তর্ভুক্তি মূলক হবে। মন্ত্রী আরও জানান,দেশে শিশুদের জন্য ডে কেয়ার সেন্টার সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে
কেয়ারগিভার প্রশিক্ষণ,ভাষা শিক্ষা ও দক্ষতা উন্নয়নে আইএলও’র কারিগরি সহায়তা চাওয়া হয়েছে নারীদের কর্মসংস্থান বৃদ্ধি ও বেকারত্ব কমাতে যৌথ উদ্যোগ প্রয়োজন অগ্রাধিকার খাত মন্ত্রী বৈঠকে আরও কয়েকটি বিষয়কে অগ্রাধিকার হিসেবে তুলে ধরেন,কর্মক্ষেত্রে সহিংসতা ও হয়রানি মুক্ত পরিবেশ নিশ্চিত করা ৬৪ জেলায় চাইল্ড কেয়ার সুবিধা বিস্তৃত করা
দক্ষ কেয়ারগিভার তৈরি ও সনদ প্রদান
নারী কেয়ারগিভারদের বিদেশে কর্মসংস্থান বৃদ্ধি দ্রুত শিশু শ্রম নির্মূল
আইএলও’র প্রতিক্রিয়া আইএলও কান্ট্রি ডিরেক্টর ম্যাক্স টুনন সরকারের উদ্যোগকে প্রশংসনীয় উল্লেখ করে ভবিষ্যতেও সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন। তিনি বলেন, “Gender and Skills Taskforce” এবং “Gender and Skills Action Plan”-এর মাধ্যমে নারীদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান বাড়ানো হচ্ছে। এছাড়া নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সঙ্গে “National Childcare Roadmap” ও “National Minimum Standards for Childcare”প্রণয়নেও আইএলও সহায়তা করছে। বৈঠকে আরও আলোচনা হয়েছে,পরিবার কার্ড,বয়স্ক ভাতা ও বিধবা ভাতার মতো সামাজিক সুরক্ষা কর্মসূচির সাথে আইএলও প্রকল্পের সমন্বয় নারীদের জন্য নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতকরণ
শিশুশ্রম নির্মূল কার্যক্রম জোরদার
বৈঠকের শেষে উভয় পক্ষ সামাজিক উন্নয়ন,শিশু সুরক্ষা এবং দক্ষ মানব সম্পদ গঠনে ভবিষ্যতে যৌথভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Leave a Reply