সংবাদ শিরোনাম:
কুলিক নদীর তীরে নবজাতকের মরদেহ, কুকুরের মুখ থেকে উদ্ধার পীরগঞ্জে এমপিও জালিয়াতির অভিযোগ সহকারী শিক্ষকই ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিরামপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত,প্রবীণদের সম্মানে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা ‎বিরামপুরে “Smart Union” বাস্তবায়নে ইউপি চেয়ারম্যান ও প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত ‎ এনজিওর কিস্তি আর দিনমজুর বাবার সংগ্রাম পেরিয়ে জজ হলেন গোমস্তাপুরের কাজল পাঁড়ে ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ছয় প্রার্থীর মনোনয়ন বৈধ নিয়ামতপুরে কারাম উৎসব ২০২৬ অনুষ্ঠিত ফুলবাড়ী পল্লীতে ট্রান্সফরমা চোর কর্তৃক প্রতিপক্ষকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি ফুলবাড়ী (২৯) বিজিবি ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী কেক কেটে পালিত হয় ফুলবাড়ীতে সড়ক পাকা করণসহ বিভিন্ন সমস্যা নিরসনের দাবি আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের
দিনাজপুরে ‘হানি ট্র্যাপ’ চক্রের মূলহোতা মুসা ও স্ত্রী আয়শা গ্রেফতার অপহরণ,চাঁদাবাজি ও মুক্তিপণ বাণিজ্যের ভয়ংকর জাল উন্মোচন

দিনাজপুরে ‘হানি ট্র্যাপ’ চক্রের মূলহোতা মুসা ও স্ত্রী আয়শা গ্রেফতার অপহরণ,চাঁদাবাজি ও মুক্তিপণ বাণিজ্যের ভয়ংকর জাল উন্মোচন

এমডি রেজওয়ান আলী বুরো প্রধান:
দিনাজপুর শহরে দীর্ঘদিন ধরে সক্রিয় ভয়ংকর এক ‘হানি ট্র্যাপ’ চক্রের মূলহোতা মো.মুসা ইব্রাহিম (২৭) ও তার স্ত্রী আয়শা সিদ্দিকা (২২)কে গ্রেফতার করেছে পুলিশ। প্রেমের সম্পর্কের ফাঁদে ফেলে নির্জন স্থানে ডেকে নিয়ে অপহরণ,মারধর এবং মুক্তিপণ আদায়ের মাধ্যমে তারা একটি সন্ত্রাসী ধাঁচের অপরাধচক্র চালিয়ে আসছিল বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
সোমবার রাত পৌনে ১২টার দিকে দিনাজপুর শহরের কালিতলা সারদেশ্বরী বালিকা উচ্চ বিদ্যালয় সংলগ্ন একটি বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে মঙ্গলবার বিকেলে দিনাজপুর জেলা পুলিশের কোতোয়ালি থানায় আয়োজিত প্রেস ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেন সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবদুল হালিম। এ সময় উপস্থিত ছিলেন কোতোয়ালি থানার ওসি নুর নবী।
পুলিশের তথ্য অনুযায়ী,মুসা ইব্রাহিম চেহেল গাজী ইউনিয়ন এলাকার বড়ইল গ্রামের মৃত কছিম উদ্দীনের ছেলে। তার বিরুদ্ধে অপহরণ, চাঁদাবাজি,ডাকাতি,ছিনতাই,দস্যুতা ও হত্যাসহ মোট ২৪টি মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি স্ত্রী আয়শাকে ব্যবহার করে ‘হানি ট্র্যাপ’ কৌশলে তরুণদের প্রেমের ফাঁদে ফেলতেন এবং পরে পরিকল্পিতভাবে অপহরণ করে মুক্তিপণ আদায় করতেন। এক ঘটনায় জানা যায়,ফুলবাড়ী উপজেলার এক তরুণকে প্রেমের সম্পর্কের ফাঁদে দিনাজপুর শহরে ডেকে এনে অপহরণ করা হয়। এরপর তার পরিবারের কাছে চার লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। পরে পুলিশ অভিযান চালিয়ে ভুক্তভোগীকে উদ্ধার করে এবং মুসার ভাই শাহজাহানকে গ্রেফতার করে।
অভিযানের সময় আসামিদের কাছ থেকে দুটি রামদা,একটি হাসুয়া,একটি ছোরা,তিনটি মোবাইল ফোন ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়। উদ্ধার হওয়া মোবাইল ফোনে চক্রটির সংগঠিত অপরাধমূলক কর্মকাণ্ডের গুরুত্বপূর্ণ প্রমাণ পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ। আইনশৃঙ্খলা বাহিনীর দাবি,এটি একটি সুপরিকল্পিত ও সংঘবদ্ধ অপরাধচক্র,যারা দীর্ঘদিন ধরে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে আসছিল। চক্রটির অন্যান্য সদস্যদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। পরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি

Design & Development BY : ThemeNeed.com