সংবাদ শিরোনাম:
” নাই অভিযোগ, নাই অভিমান ” 💔 কিশোরী ধর্ষণ মামলায় হিলিতে গ্রেপ্তার ২,পলাতক আরও ২ দিনাজপুরে ১,৩১৭ মণ্ডপ পূজার প্রস্তুতি চূড়ান্ত,উৎসবের অপেক্ষায় সনাতন ধর্মাবলম্বীরা পরিদর্শনে এমপি মনজুরুল ইসলাম সংবাদের সাথে ছবি আছে ক্ষতিগ্রস্থ চৌহাটি ও কাজীপাড়া কমিটির সমন্বয়ে মত বিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত বড়পুকুরিয়া কয়লাখনিতে নিয়োগে স্থগিত রেখে উচ্চ আদালতের রায়ে নিয়োগ প্রদান না করায় ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মচারীদের বিরামপুরে ফুটবলের মহারণ, ২৬ দলের লড়াইয়ে শুরু খালেদা জিয়া স্মৃতি গোল্ডকাপ” খানপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৭নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী মোঃ মোতাহার হোসেনের গণসংযোগ কুলিক নদীর তীরে নবজাতকের মরদেহ, কুকুরের মুখ থেকে উদ্ধার পীরগঞ্জে এমপিও জালিয়াতির অভিযোগ সহকারী শিক্ষকই ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিরামপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত,প্রবীণদের সম্মানে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা
নদীতে গোসল করতে নেমে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীর করুণ মৃত্যু

নদীতে গোসল করতে নেমে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীর করুণ মৃত্যু

পেয়ার আলী ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের ভূল্লী উপজেলায় নদীতে গোসল করতে নেমে মো. হাবিব (১০) নামে এক স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ হৃদয়বিদারক ঘটনায় পরিবার ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
নিহত হাবিব উপজেলার বড় বালিয়া আদর্শ সরকারপাড়া গ্রামের মনাহারের ছেলে। তিনি শিমুলতলী ব্র্যাক স্কুলের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, বৃহস্পতিবার স্কুল থেকে বাড়ি ফেরার পর হাবিব কয়েকজন বন্ধুর সঙ্গে ভূল্লী নদীর জোদ্দাপাড়া এলাকায় গোসল করতে যায়। একপর্যায়ে নদীর গভীর পানিতে নেমে সে তলিয়ে যায়। দীর্ঘক্ষণ তাকে দেখতে না পেয়ে সঙ্গে থাকা শিশুরা বিষয়টি স্থানীয়দের জানায়।
খবর পেয়ে এলাকাবাসী নদীতে নেমে খোঁজাখুঁজি শুরু করেন। কিছু সময় পর হাবিবকে নদী থেকে উদ্ধার করা হলেও তখন তার আর প্রাণ ছিল না। দ্রুত হাসপাতালে নেওয়ার প্রস্তুতি নেওয়া হলেও চিকিৎসকের কাছে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়েছে বলে নিশ্চিত হওয়া যায়।
শিশু হাবিবের অকাল মৃত্যুতে পরিবারের সদস্যদের আহাজারিতে পুরো এলাকায় শোকের পরিবেশ সৃষ্টি হয়েছে। স্থানীয়রা এমন দুর্ঘটনা এড়াতে নদী ও জলাশয়ে শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে অভিভাবকদের আরও সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি

Design & Development BY : ThemeNeed.com