সংবাদ শিরোনাম:
” নাই অভিযোগ, নাই অভিমান ” 💔 কিশোরী ধর্ষণ মামলায় হিলিতে গ্রেপ্তার ২,পলাতক আরও ২ দিনাজপুরে ১,৩১৭ মণ্ডপ পূজার প্রস্তুতি চূড়ান্ত,উৎসবের অপেক্ষায় সনাতন ধর্মাবলম্বীরা পরিদর্শনে এমপি মনজুরুল ইসলাম সংবাদের সাথে ছবি আছে ক্ষতিগ্রস্থ চৌহাটি ও কাজীপাড়া কমিটির সমন্বয়ে মত বিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত বড়পুকুরিয়া কয়লাখনিতে নিয়োগে স্থগিত রেখে উচ্চ আদালতের রায়ে নিয়োগ প্রদান না করায় ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মচারীদের বিরামপুরে ফুটবলের মহারণ, ২৬ দলের লড়াইয়ে শুরু খালেদা জিয়া স্মৃতি গোল্ডকাপ” খানপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৭নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী মোঃ মোতাহার হোসেনের গণসংযোগ কুলিক নদীর তীরে নবজাতকের মরদেহ, কুকুরের মুখ থেকে উদ্ধার পীরগঞ্জে এমপিও জালিয়াতির অভিযোগ সহকারী শিক্ষকই ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিরামপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত,প্রবীণদের সম্মানে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা
রাণীশংকৈলে বিষধর সাপের কামড়ে আদিবাসী কিশোরের মৃত্যু, এলাকায় শোক

রাণীশংকৈলে বিষধর সাপের কামড়ে আদিবাসী কিশোরের মৃত্যু, এলাকায় শোক

পেয়ার আলী ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার নেকমরদ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ঘনশ্যামপুর আদিবাসী পাড়া গ্রামে বিষধর সাপের কামড়ে রতন পাহান (১৭) নামে এক আদিবাসী কিশোরের মৃত্যু হয়েছে। তার অকাল মৃত্যুতে পরিবার ও এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দিবাগত রাত আনুমানিক ২টা ৩০ মিনিটে নিজ ঘরে ঘুমিয়ে থাকা অবস্থায় রতন পাহান বিষধর সাপের কামড়ের শিকার হন। কামড়ের পর মোবাইল ফোনের আলো জ্বালিয়ে তিনি একটি সাপ দেখতে পান। বিষয়টি জানতে পেরে পরিবারের সদস্যরা প্রথমে তাকে স্থানীয় এক ওঝা/কবিরাজের কাছে নিয়ে যান। সেখানে ঝাড়ফুঁক করানোর পর তাকে আবার বাড়িতে ফিরিয়ে আনা হয়।
শনিবার সকাল সাড়ে ৮টার দিকে তার শারীরিক অবস্থার দ্রুত অবনতি হলে পরিবারের সদস্যরা তাকে রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা আশঙ্কাজনক দেখে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। তবে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।
রতন পাহানের মৃত্যুতে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে গভীর শোকের সৃষ্টি হয়েছে।
স্বাস্থ্যসচেতন মহলের মতে, সাপের কামড়ের পর ঝাড়ফুঁক বা ওঝার ওপর নির্ভর না করে দ্রুত রোগীকে নিকটস্থ হাসপাতালে নিয়ে গিয়ে প্রয়োজনীয় চিকিৎসা ও অ্যান্টিভেনম দেওয়া হলে অনেক ক্ষেত্রেই প্রাণহানি এড়ানো সম্ভব। বর্তমানে সরকারি হাসপাতালগুলোতে সাপের বিষের প্রতিষেধক (অ্যান্টিভেনম) সরবরাহ থাকায় সচেতনতা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি

Design & Development BY : ThemeNeed.com