সংবাদ শিরোনাম:
খানপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৭নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী মোঃ মোতাহার হোসেনের গণসংযোগ কুলিক নদীর তীরে নবজাতকের মরদেহ, কুকুরের মুখ থেকে উদ্ধার পীরগঞ্জে এমপিও জালিয়াতির অভিযোগ সহকারী শিক্ষকই ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিরামপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত,প্রবীণদের সম্মানে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা ‎বিরামপুরে “Smart Union” বাস্তবায়নে ইউপি চেয়ারম্যান ও প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত ‎ এনজিওর কিস্তি আর দিনমজুর বাবার সংগ্রাম পেরিয়ে জজ হলেন গোমস্তাপুরের কাজল পাঁড়ে ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ছয় প্রার্থীর মনোনয়ন বৈধ নিয়ামতপুরে কারাম উৎসব ২০২৬ অনুষ্ঠিত ফুলবাড়ী পল্লীতে ট্রান্সফরমা চোর কর্তৃক প্রতিপক্ষকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি ফুলবাড়ী (২৯) বিজিবি ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী কেক কেটে পালিত হয়
মির্জা ফখরুলের রাষ্ট্রপতি পদে মনোনয়ন: ঠাকুরগাঁওয়ে আনন্দ-উল্লাস

মির্জা ফখরুলের রাষ্ট্রপতি পদে মনোনয়ন: ঠাকুরগাঁওয়ে আনন্দ-উল্লাস

পেয়ার আলী ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি পদে মনোনয়ন পাওয়ায় তার নিজ জেলা ঠাকুরগাঁওয়ে আনন্দ-উল্লাস করেছেন স্থানীয় বাসিন্দা ও দলীয় নেতাকর্মীরা।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরের পর থেকে জেলা শহরের বিভিন্ন স্থানে সাধারণ মানুষের মধ্যে মিষ্টি বিতরণ করা হয়। এ সময় আনন্দ মিছিল ও স্লোগানে মুখর হয়ে ওঠে শহরের বিভিন্ন এলাকা। দলীয় কার্যালয় ও গুরুত্বপূর্ণ মোড়ে জড়ো হয়ে নেতাকর্মীরা উচ্ছ্বাস প্রকাশ করেন।
মির্জা ফখরুল ইসলাম আলমগীরের রাষ্ট্রপতি পদে মনোনয়নের খবর ছড়িয়ে পড়ার পর ঠাকুরগাঁও জেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। নেতাকর্মীরা একে অপরকে মিষ্টি খাইয়ে আনন্দ প্রকাশ করেন এবং তার সুস্বাস্থ্য ও সফলতা কামনা করেন।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলী বলেন, “মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁওয়ের মানুষের গর্ব। তার মনোনয়নের খবরে জেলার সর্বস্তরের মানুষ আজ আনন্দিত।”
মির্জা ফখরুলের ছোট ভাই ও জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন বলেন, “এটি আমাদের পরিবারের জন্য অত্যন্ত গর্বের মুহূর্ত। তবে এই আনন্দ শুধু আমাদের পরিবারের নয়, বরং গণতন্ত্রের জন্য সংগ্রাম করা প্রতিটি মানুষের।”
অনেক সাধারণ মানুষও এ মনোনয়নকে ঠাকুরগাঁও জেলার জন্য একটি গৌরবের বিষয় হিসেবে উল্লেখ করেন। তাদের মতে, জাতীয় পর্যায়ে জেলার একজন প্রবীণ ও অভিজ্ঞ রাজনৈতিক ব্যক্তিত্বের এমন গুরুত্বপূর্ণ পদে মনোনয়ন পাওয়া ঠাকুরগাঁওবাসীর জন্য সম্মানের।
এদিকে, মনোনয়নের খবরে জেলার বিভিন্ন উপজেলাতেও আনন্দের আবহ তৈরি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছা ও অভিনন্দনের বার্তা ছড়িয়ে পড়েছে। নেতাকর্মীরা আশা প্রকাশ করেছেন, রাষ্ট্রপতি নির্বাচনের পরও মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের গণতন্ত্র, সংবিধান ও জনগণের অধিকার রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি

Design & Development BY : ThemeNeed.com