সংবাদ শিরোনাম:
দোয়ারাবাজারে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ১৫ আগস্ট উপলক্ষে বিরামপুরে বিএনপির দোয়া ও আলোচনা সভার প্রস্তুতি সেলাই মেশিনে বদলে যাচ্ছে ঠাকুরগাঁওয়ের আদিবাসী নারী সিমা মিনজির জীবন মির্জা রুহুল আমিন স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ঠাকুরগাঁও সীমান্তে ফেন্সিডিলসহ যুবক আটক বড়পুকুরিয়া কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রের ১ নং ইউনিটের বিদ্যুৎ সরবরাহ বন্ধ ফুলবাড়ীতে জমি দখলের অভিযোগ, দায়ের করা মামলা এবং ইমরান চৌধুরী নিশাদ গংয়ের মিথ্যা, বিভ্রান্তিকর ও উদ্দেশ্য প্রণোদিত সংবাদ সম্মেলনের প্রতিবাদ পৌর চেয়ারম্যান থেকে বঙ্গভবনের পথে মির্জা ফখরুল ইসলাম আলমগীর আদিবাসী পরিচয় নিয়ে বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ ৮০ হাঁস থেকে ৭৫০ হাঁস পালনে ভাগ্য বদল হামিদ মিয়ার
বিরামপুরে গণহত্যা দিবস পালিত: আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত

বিরামপুরে গণহত্যা দিবস পালিত: আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত

এমডি রেজওয়ান আলী বুরো প্রধান:
দিনাজপুরের বিরামপুরে যথাযোগ্য মর্যাদায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বুধবার (২৫ মার্চ) দুপুর ১২টায় উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা সুলতানা নীলা। সভা পরিচালনা করেন একাডেমিক সুপারভাইজার আব্দুস সালাম। অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজিয়া নওরীন,উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন,সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা মোস্তাক হোসেন মাস্টার,উপজেলা বিএনপির সভাপতি মিঞা শফিকুল আলম মামুন,সাধারণ সম্পাদক মঞ্জুর এলাহী চৌধুরী রুবেল, পৌর বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজু,উপজেলা কৃষি কর্মকর্তা কমল কৃষ্ণ রায়,উপজেলা খাদ্য নিয়ন্ত্রক এএইচএম তৌহিদুল্লাহ, যুব উন্নয়ন কর্মকর্তা এনামুল হক চৌধুরী এবং বিরামপুর প্রেসক্লাব (কলাবাগান)-এর আহ্বায়ক শাহ আলম মন্ডলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। বক্তারা ১৯৭১ সালের ২৫ মার্চের কালরাত্রিতে সংঘটিত নির্মম গণহত্যার স্মৃতিচারণ করেন এবং শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তারা নতুন প্রজন্মের কাছে সঠিক ইতিহাস তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন। আলোচনা সভা শেষে বিরামপুর উপজেলা মডেল মসজিদের পেশ ইমাম মুফতি রায়হানুল ইসলাম গণহত্যায় শহীদদের রূহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন। পাশাপাশি দেশের শান্তি, উন্নয়ন ও সমৃদ্ধি কামনা করা

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি

Design & Development BY : ThemeNeed.com