সংবাদ শিরোনাম:
কুলিক নদীর তীরে নবজাতকের মরদেহ, কুকুরের মুখ থেকে উদ্ধার পীরগঞ্জে এমপিও জালিয়াতির অভিযোগ সহকারী শিক্ষকই ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিরামপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত,প্রবীণদের সম্মানে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা ‎বিরামপুরে “Smart Union” বাস্তবায়নে ইউপি চেয়ারম্যান ও প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত ‎ এনজিওর কিস্তি আর দিনমজুর বাবার সংগ্রাম পেরিয়ে জজ হলেন গোমস্তাপুরের কাজল পাঁড়ে ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ছয় প্রার্থীর মনোনয়ন বৈধ নিয়ামতপুরে কারাম উৎসব ২০২৬ অনুষ্ঠিত ফুলবাড়ী পল্লীতে ট্রান্সফরমা চোর কর্তৃক প্রতিপক্ষকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি ফুলবাড়ী (২৯) বিজিবি ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী কেক কেটে পালিত হয় ফুলবাড়ীতে সড়ক পাকা করণসহ বিভিন্ন সমস্যা নিরসনের দাবি আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের
রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

পেয়ার আলী, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় সড়ক দুর্ঘটনায় এক অজ্ঞাতপরিচয় নারীর মৃত্যু হয়েছে। শনিবার (২৯ আগস্ট) সন্ধ্যায় উপজেলার রফিক পাম্প সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, সন্ধ্যার দিকে রফিক পাম্প সংলগ্ন সড়কে এক অজ্ঞাতপরিচয় নারীর মরদেহ পড়ে থাকতে দেখেন তারা। পরে বিষয়টি জানাজানি হলে ঘটনাস্থলে স্থানীয়দের ভিড় জমে এবং এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
তবে কীভাবে ওই নারীর মৃত্যু হয়েছে কিংবা কোন যানবাহনের সঙ্গে সংঘর্ষে তিনি নিহত হয়েছেন, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাটির প্রত্যক্ষদর্শীরাও দুর্ঘটনা সম্পর্কে স্পষ্ট কোনো তথ্য দিতে পারেননি।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রমে অংশ নেন। পরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করা হয়।
নিহত নারীর পরিচয় এখনো জানা যায়নি। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। দুর্ঘটনাটি কীভাবে ঘটেছে এবং কোন যানবাহনের সঙ্গে সংঘর্ষে ওই নারী নিহত হয়েছেন, তা তদন্তের পর বিস্তারিত জানা যাবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
এ ঘটনায় এলাকায় শোক ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি

Design & Development BY : ThemeNeed.com