সংবাদ শিরোনাম:
কুলিক নদীর তীরে নবজাতকের মরদেহ, কুকুরের মুখ থেকে উদ্ধার পীরগঞ্জে এমপিও জালিয়াতির অভিযোগ সহকারী শিক্ষকই ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিরামপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত,প্রবীণদের সম্মানে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা ‎বিরামপুরে “Smart Union” বাস্তবায়নে ইউপি চেয়ারম্যান ও প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত ‎ এনজিওর কিস্তি আর দিনমজুর বাবার সংগ্রাম পেরিয়ে জজ হলেন গোমস্তাপুরের কাজল পাঁড়ে ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ছয় প্রার্থীর মনোনয়ন বৈধ নিয়ামতপুরে কারাম উৎসব ২০২৬ অনুষ্ঠিত ফুলবাড়ী পল্লীতে ট্রান্সফরমা চোর কর্তৃক প্রতিপক্ষকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি ফুলবাড়ী (২৯) বিজিবি ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী কেক কেটে পালিত হয় ফুলবাড়ীতে সড়ক পাকা করণসহ বিভিন্ন সমস্যা নিরসনের দাবি আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের
ঠাকুরগাঁওয়ের সমতল ভূমির চা বাগান দেখে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত

ঠাকুরগাঁওয়ের সমতল ভূমির চা বাগান দেখে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত

পেয়ার আলী, ঠাকুরগাঁও প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের সমতল ভূমিতে গড়ে ওঠা চা বাগান পরিদর্শন করে মুগ্ধতা প্রকাশ করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। সমতল এলাকায় চা চাষের এমন দৃশ্য আগে কখনো দেখেননি বলে জানিয়ে তিনি এ অঞ্চলের চা শিল্পের সম্ভাবনার প্রশংসা করেন।
সোমবার (৩১ আগস্ট) বিকেলে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার সীমান্তঘেঁষা নিটলডোবা গ্রামে অবস্থিত ‘সুলতান টি স্টেট’ পরিদর্শনে যান মার্কিন রাষ্ট্রদূত। এ সময় তিনি বাগানের বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন।
পরিদর্শনকালে ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বলেন, সমতল অঞ্চলে চা বাগান দেখার অভিজ্ঞতা তার আগে হয়নি। বাংলাদেশের সমতল ভূমিতে চা চাষের এমন উদ্যোগ দেখে তিনি অত্যন্ত আনন্দিত ও অভিভূত হয়েছেন।
তিনি বলেন, বাংলাদেশের উন্নয়ন ও মানুষের অগ্রগতিতে যুক্তরাষ্ট্র সহযোগিতা করতে আগ্রহী। বাংলাদেশের মানুষ অত্যন্ত কর্মঠ ও পরিশ্রমী। প্রয়োজনীয় সুযোগ ও সহযোগিতা পেলে তারা আরও দ্রুত উন্নতির পথে এগিয়ে যেতে পারবেন।
চা বাগান পরিদর্শনের সময় রাষ্ট্রদূত শ্রমিকদের সঙ্গে কথা বলেন এবং তাদের কর্মপরিবেশ ও জীবনযাত্রা সম্পর্কে খোঁজখবর নেন। পরে শ্রমিকদের ঐতিহ্যবাহী পোশাক ও সাজে নিজেই চা বাগানে নেমে চা পাতা সংগ্রহ করেন। এ সময় সেখানে উপস্থিত শ্রমিক ও দর্শনার্থীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
চা পাতা সংগ্রহ শেষে তিনি উপস্থিত সাংবাদিকদের সঙ্গে বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন। এ সময় বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের পারস্পরিক সহযোগিতাসহ বিভিন্ন প্রসঙ্গ নিয়ে আলোচনা হয়।
পরিদর্শনকালে সুলতান টি স্টেটের মালিক ফয়জুল ইসলাম হিরু, ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমীনসহ বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এর আগে ঠাকুরগাঁও সফরে যাওয়ার পথে মার্কিন রাষ্ট্রদূত পঞ্চগড়ের বাংলাবান্ধা জিরো পয়েন্টও পরিদর্শন করেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি

Design & Development BY : ThemeNeed.com