সংবাদ শিরোনাম:
কুলিক নদীর তীরে নবজাতকের মরদেহ, কুকুরের মুখ থেকে উদ্ধার পীরগঞ্জে এমপিও জালিয়াতির অভিযোগ সহকারী শিক্ষকই ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিরামপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত,প্রবীণদের সম্মানে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা ‎বিরামপুরে “Smart Union” বাস্তবায়নে ইউপি চেয়ারম্যান ও প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত ‎ এনজিওর কিস্তি আর দিনমজুর বাবার সংগ্রাম পেরিয়ে জজ হলেন গোমস্তাপুরের কাজল পাঁড়ে ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ছয় প্রার্থীর মনোনয়ন বৈধ নিয়ামতপুরে কারাম উৎসব ২০২৬ অনুষ্ঠিত ফুলবাড়ী পল্লীতে ট্রান্সফরমা চোর কর্তৃক প্রতিপক্ষকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি ফুলবাড়ী (২৯) বিজিবি ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী কেক কেটে পালিত হয় ফুলবাড়ীতে সড়ক পাকা করণসহ বিভিন্ন সমস্যা নিরসনের দাবি আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের
রান্নার কথা বলে ডেকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৪৫ বছরের ব্যক্তি

রান্নার কথা বলে ডেকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৪৫ বছরের ব্যক্তি

এমডি রেজওয়ান আলীvবুরো প্রধান: দিনাজপুরের পার্বতীপুরে বিয়ের দিনেই ১৮ বছর বয়সী এক তরুণী ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। রান্না করে দেওয়ার কথা বলে বাড়িতে ডেকে নিয়ে তাকে ধর্ষণ করা হয় এমন অভিযোগে আব্দুর রহমান বাবলু (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে স্হানীয় পুলিশ। রোববার (১৯ সেপ্টেম্বর) অভিযুক্ত বাবলুকে গ্রেপ্তার করা হয়। তিনি পার্বতীপুর উপজেলার চন্ডিপুর ইউনিয়নের জাহানাবাদ বাজারপাড়া গ্রামের আলিম উদ্দীনের ছেলে। এবিষয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে,শনিবার (১৮ সেপ্টেম্বর) ছিল ওই তরুণীর বিয়ের দিন। ওই দিন রাতে তার বিয়ের আয়োজন সম্পন্ন হওয়ার কথা ছিল। এর কয়েক ঘণ্টা পূর্বে সকালে রান্না করে দেওয়ার কথা বলে তরুণীকে নিজের বাড়িতে ডেকে নেন অভিযুক্ত বাবলু। উক্ত অভিযোগ অনুযায়ী,তরুণী বাবলুর বাড়িতে যাওয়ার পর সুযোগ বুঝে বাবলু তাকে ধর্ষণ করেন। একপর্যায়ে তরুণীর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে ঘটনাস্থলে এলে অভিযুক্ত ব্যক্তি বাবলু ঘটনাস্থল থেকে পালিয়ে যান। এই ঘটনার পর বিষয়টি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয় জন প্রতিনিধি ও বাসিন্দাদের মাধ্যমে ঘটনাটি জানাজানি হলে তরুণীর পরিবার বিষয়টি গোপন রাখার চেষ্টা করে বলে অভিযোগ উঠে। কিন্তু পরে বিষয়টি পাত্রপক্ষের কাছে পৌঁছালে তারা বিয়েটি ভেঙে দেয়। এবিষয়ে
চন্ডিপুর ইউনিয়ন পরিষদের সদস্য জাহাঙ্গীর আলম জানান,শনিবার রাতে ওই তরুণীর বিয়ের কথা ছিল। সকালে রান্না করে দেওয়ার কথা বলে তাকে বাবলু নিজের বাড়িতে ডেকে নেন। সেখানে ধর্ষণের ঘটনা ঘটে বলে অভিযোগ রয়েছে। তরুণীর চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে গেলে অভিযুক্ত পালিয়ে যান।
এ ঘটনায় ভুক্তভোগী তরুণীর মা বাদী হয়ে পার্বতীপুর মডেল থানায় মামলা করেছেন। পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাম জাফর বলেন,ধর্ষণের অভিযোগে তরুণীর মা থানায় মামলা করেছেন। মামলার পর অভিযুক্ত আব্দুর রহমান বাবলুকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। এদিকে বিয়ের দিন এমন অভিযোগের ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্ত,ভুক্তভোগী তরুণীর নিরাপত্তা নিশ্চিত করা এবং অভিযোগ প্রমাণিত হলে অভিযুক্তের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি

Design & Development BY : ThemeNeed.com