সংবাদ শিরোনাম:
” নাই অভিযোগ, নাই অভিমান ” 💔 কিশোরী ধর্ষণ মামলায় হিলিতে গ্রেপ্তার ২,পলাতক আরও ২ দিনাজপুরে ১,৩১৭ মণ্ডপ পূজার প্রস্তুতি চূড়ান্ত,উৎসবের অপেক্ষায় সনাতন ধর্মাবলম্বীরা পরিদর্শনে এমপি মনজুরুল ইসলাম সংবাদের সাথে ছবি আছে ক্ষতিগ্রস্থ চৌহাটি ও কাজীপাড়া কমিটির সমন্বয়ে মত বিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত বড়পুকুরিয়া কয়লাখনিতে নিয়োগে স্থগিত রেখে উচ্চ আদালতের রায়ে নিয়োগ প্রদান না করায় ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মচারীদের বিরামপুরে ফুটবলের মহারণ, ২৬ দলের লড়াইয়ে শুরু খালেদা জিয়া স্মৃতি গোল্ডকাপ” খানপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৭নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী মোঃ মোতাহার হোসেনের গণসংযোগ কুলিক নদীর তীরে নবজাতকের মরদেহ, কুকুরের মুখ থেকে উদ্ধার পীরগঞ্জে এমপিও জালিয়াতির অভিযোগ সহকারী শিক্ষকই ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিরামপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত,প্রবীণদের সম্মানে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা
পাবিপ্রবি ছাত্রী এবং ঠাকুরগাঁওয়ের মেয়ে রাজমনির ঝুলন্ত মরদেহ মেস থেকে উদ্ধার

পাবিপ্রবি ছাত্রী এবং ঠাকুরগাঁওয়ের মেয়ে রাজমনির ঝুলন্ত মরদেহ মেস থেকে উদ্ধার

পেয়ার আলী ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি :
উচ্চশিক্ষার স্বপ্ন নিয়ে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলেন। পরিবারও আশা করেছিল, একদিন মেয়েটি পড়াশোনা শেষ করে উজ্জ্বল ভবিষ্যৎ গড়বে। কিন্তু সেই স্বপ্ন অপূর্ণ রেখেই না ফেরার দেশে চলে গেলেন ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার কুমারগন্জ চেয়ারম্যান পাড়ার মেধাবী শিক্ষার্থী রাজমনি ইসলাম।

গত বৃহস্পতিবার (২ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে পাবনা সদর উপজেলার রাধানগর ডিগ্রি বটতলা মোড় এলাকার বাদশা ছাত্রী নিবাসের দ্বিতীয় তলার একটি কক্ষ থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।

জানা যায়, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ১৭তম ব্যাচের ছাত্রী রাজমনি ইসলাম।

দীর্ঘদিন ধরে ওই ছাত্রী পাবনা নিবাসের মেসে বসবাস করছিলেন। ঘটনার দিন বিকেলে মেসের পাশের ভবন নির্মাণে নিয়োজিত শ্রমিকরা প্রথমে কক্ষের ভেতরে ঝুলন্ত অবস্থায় রাজমনি ইসলামকে দেখতে পান। পরে তারা মেসের মালিককে বিষয়টি জানালে তিনি পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে কক্ষের ভেতরে ফ্যানের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় তার মরদেহ উদ্ধার করে।

বৃহস্পতিবার দুপুরে তার রুমমেট বাড়িতে চলে যাওয়ায় মেসের ওই কক্ষে একাই ছিলেন রাজমনি। তিনি হত্যার শিকার হয়েছেন নাকি আত্মহত্যা করেছেন তা এখনও নিশ্চিত নয়। নিহত রাজমনি ইসলাম ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার নেকমরদ ইউনিয়নের কুমারগঞ্জ গ্রামের আকালু হোসেনের মেয়ে।

মেসের মালিককে বিষয়টি জানালে তিনি পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে। ইতিহাস বিভাগের শিক্ষকদের সঙ্গে কথা বলে জানা যায়, রাজমনি ইসলাম বুধবারও ক্লাসে উপস্থিত ছিলেন। এ সময় তিনি বেশ স্বাভাবিক ছিলেন। বৃহস্পতিবার তার রুমমেট বাড়িতে চলে যাওয়ায় মেসের ওই কক্ষে একাই ছিলেন রাজমনি। তিনি হত্যার শিকার হয়েছেন নাকি আত্মহত্যা করেছেন তা এখনও নিশ্চিত নয়। বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. রাশেদুল হক বলেন, এই ঘটনায় আমরা বিশ্ববিদ্যালয় পরিবার গভীরভাবে মর্মাহত। শিক্ষার্থীর পরিবারের সদস্যদের সঙ্গে এ বিষয়ে কথা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে তাদের সব ধরনের আইনি সহায়তা প্রদান করা হবে। পাবনা সদর থানার ওসি মো. তারিকুল ইসলাম বলেন, শিক্ষার্থীর পরিবারের কোনো অভিযোগ থাকলে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। ময়নাতদন্তের পর মৃত্যুর রহস্য উন্মোচিত হবে বলেও মন্তব্য করেন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি

Design & Development BY : ThemeNeed.com