সংবাদ শিরোনাম:
কুলিক নদীর তীরে নবজাতকের মরদেহ, কুকুরের মুখ থেকে উদ্ধার পীরগঞ্জে এমপিও জালিয়াতির অভিযোগ সহকারী শিক্ষকই ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিরামপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত,প্রবীণদের সম্মানে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা ‎বিরামপুরে “Smart Union” বাস্তবায়নে ইউপি চেয়ারম্যান ও প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত ‎ এনজিওর কিস্তি আর দিনমজুর বাবার সংগ্রাম পেরিয়ে জজ হলেন গোমস্তাপুরের কাজল পাঁড়ে ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ছয় প্রার্থীর মনোনয়ন বৈধ নিয়ামতপুরে কারাম উৎসব ২০২৬ অনুষ্ঠিত ফুলবাড়ী পল্লীতে ট্রান্সফরমা চোর কর্তৃক প্রতিপক্ষকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি ফুলবাড়ী (২৯) বিজিবি ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী কেক কেটে পালিত হয় ফুলবাড়ীতে সড়ক পাকা করণসহ বিভিন্ন সমস্যা নিরসনের দাবি আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের
বোচাগঞ্জে ছোট ভাইদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করে জীবনের নিরাপত্তা চাইলেন বড়ভাই রবেল

বোচাগঞ্জে ছোট ভাইদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করে জীবনের নিরাপত্তা চাইলেন বড়ভাই রবেল

বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার সেতাবগঞ্জ বাজারের বিশিষ্ট কাপড় ব্যবসায়ী মরহুম আব্দুর রাজ্জাকের বড়পুত্র মো. রুবেল তার আপন দুই ছোট ভাইয়ের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করে প্রশাসনের কাছে জীবনের নিরাপত্তা চেয়েছেন।
২১ সেপ্টেম্বর সোমবার বেলা সাড়ে ১২টায় সেতাবগঞ্জ বাজারের কাপড়হাটি মসজিদ মার্কেটে আয়োজিত সংবাদ সম্মেলনে কাপড় ব্যবসায়ী মো. রুবেল বলেন, আমি বর্তমানে জীবনের কোন নিরাপত্তাা পাচ্ছি না। সব সময় আমি আতংকের মধ্যে রয়েছি, কখন যে আমার আপন দুই ছোট ভাই রিফাত ও জুয়েল আমাকে হত্যা করে।
রুবেল বলেন,আমার জীবন নাশের হুমকী থাকা সত্ত্বে আজকে আমি আপনাদের সামনে সংবাদ সম্মেলন করতে বাধ্য হয়েছি। আমি জানিনা এই সংবাদ সম্মেলনের পরে আমার কি হবে। প্রিয় সাংবাদিক ভাইয়েরা আপনাদের মাধ্যমে সারাদেশবাসী সহ প্রশাসনের দৃুষ্টি আকর্ষণ করে বলছি, আমার দুই ভাই রিফাত ও জুয়েল এর দাবী, আমি না-কি আমার বাবার মৃত্যৃর পর তাদেরকে বঞ্চিত করে সমস্ত জমি জমা দোকান পাট একাই ভোগ দখল করে খচ্ছি। অথচ জমি জমার বিষয়গুলো এলাকার গন্যমান্য ব্যক্তি ও জনপ্রতিনিধিরা একাধিকবার উভয় পক্ষের সাথে বসে আলোচনা করে লিখিত ভাবে আপোষ মীমাংসা করে দিয়েছে।
যখন আপোষ মীমাংসায় বসা হয় তখন আমার দুই ভাই মীমাংসা মেনে নিয়ে আমার কাছ থেকে তাদের পাওনা টাকা বুঝে নেয়। টাকা শেষ হয়ে গেলেই তারা আবার আমার উপর নির্যাতন শুরু করে। বিগত সময়ে আমি ভাইদের অত্যাচার সইতে না পেরে পিতার বসত ভিটায় থাকতে পারিনি। বিগত ৫বছর স্ত্রী সন্তান নিয়ে ভাড়া বাসায় ছিলাম। আপোষ মীমাংসার পর গত ৬মাস ধরে পিতার বসত ভিটায় বসবাস করছি।
ইতিপূর্বে আমার উপর হওয়া সন্ত্রাসী হামলার বিষয়ে আমি আমার ছোট ভাই রিফাতের বিরুদ্ধে দুইবার থানায় অভিযোগ দিয়েও এর কোন প্রতিকার পাইনি। বর্তমানে রিফাতের সাথে যোগ দিয়েছে আমার আরেক ছোট ভাই জুয়েল। যত দিন যাচ্ছে ততই তারা বে-পরোয়া হয়ে উঠছে। প্রায় সময় তারা চাকু ছুরি নিয়ে আমার কাপড়ের দোকানে এসে প্রাণ নাশের হুমকি দিচ্ছে।
তিনি আরো বলেন, বর্তমানে আমি চরম নিরাপত্তাাহীনতায় ভুগছি। আপনাদের প্রতি আমার আকুল আবেদন, আজকের এই সাংবাদিক সম্মেলনের বিষয় বস্তু আপনাদের পত্রিকা ও ইলেক্ট্রনিক্স মিডিয়ায় তুলে ধরে দেশবাসীকে জানানো সহ জরুরী ভিত্তিতে প্রশাসনের সহযোগিতা পেতে আমাকে সহায়তা করুন।
বার্তা প্রেরক আশিকুল ইসলাম আশিক
বোচাগঞ্জ দিনাজপুর

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি

Design & Development BY : ThemeNeed.com