সংবাদ শিরোনাম:
খানপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৭নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী মোঃ মোতাহার হোসেনের গণসংযোগ কুলিক নদীর তীরে নবজাতকের মরদেহ, কুকুরের মুখ থেকে উদ্ধার পীরগঞ্জে এমপিও জালিয়াতির অভিযোগ সহকারী শিক্ষকই ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিরামপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত,প্রবীণদের সম্মানে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা ‎বিরামপুরে “Smart Union” বাস্তবায়নে ইউপি চেয়ারম্যান ও প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত ‎ এনজিওর কিস্তি আর দিনমজুর বাবার সংগ্রাম পেরিয়ে জজ হলেন গোমস্তাপুরের কাজল পাঁড়ে ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ছয় প্রার্থীর মনোনয়ন বৈধ নিয়ামতপুরে কারাম উৎসব ২০২৬ অনুষ্ঠিত ফুলবাড়ী পল্লীতে ট্রান্সফরমা চোর কর্তৃক প্রতিপক্ষকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি ফুলবাড়ী (২৯) বিজিবি ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী কেক কেটে পালিত হয়
সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বাংলাদেশকে উন্নত রাষ্ট্রে রূপান্তর করতে হবে: এমপি পিনাক চৌধুরী

সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বাংলাদেশকে উন্নত রাষ্ট্রে রূপান্তর করতে হবে: এমপি পিনাক চৌধুরী

বোচাগঞ্জ প্রতিনিধি:দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব সাদিক রিয়াজ চৌধুরী পিনাক বলেছেন, নির্বাচনের পূর্বে বোচাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অপারেশন থিয়েটার (ওটি) ছিল না। আমি নির্বাচনের সময় বলেছিলাম, আমি যদি আপনাদের ভোটে নির্বাচিত হতে পারি, তবে বিরল ও বোচাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিশেষ করে দরিদ্র ও অসহায় প্রসূতি মায়েদের জন্য—যাদের দিনাজপুরে গিয়ে টাকার অভাবে কষ্ট করতে হয়—অপারেশন থিয়েটার (ওটি) চালু করা হবে। ইতিমধ্যে আমরা বিরলে সেটা চালু করেছি। আজকে বোচাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সিজারের মাধ্যমে এই ওটিটি চালু করলাম। আজকে আমি আনন্দিত, কারণ দরিদ্র প্রসূতি মায়েদের আর দিনাজপুরে গিয়ে কষ্ট করার পাশাপাশি টাকা খরচ করতে হবে না। বোচাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেই তারা নিরাপদে সিজার করাতে পারবেন। আপনারা দোয়া করবেন, আমরা যেন আমাদের নির্বাচনী কমিটমেন্টগুলো একের পর এক এভাবেই ফুলফিল করতে পারে
তিনি আরও বলেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী স্বাস্থ্য খাতে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছেন। স্বাস্থ্য খাতকে উন্নত করার জন্য প্রতিটি হাসপাতাল—যেটা ৫০ শয্যা ছিল, সেটা ১০১ শয্যা এবং যেটা ১০০ শয্যা আছে, সেটাকে ১৫০ শয্যা করা হবে—এরকম একটি পরিকল্পনা আমরা নিয়েছি। শুধু হাসপাতালের বিল্ডিং করেই আমরা ক্ষান্ত থাকতে চাই না; সেবার মান কীভাবে ভালো হবে, সে জন্য আমাদের চিকিৎসকরা নিরলসভাবে কাজ চালিয়ে যাচ্ছেন। আমরা বিশ্বাস করি, আমাদের সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় আমরা এই বাংলাদেশকে উন্নত রাষ্ট্রে রূপান্তর করতে পারব।
দিনাজপুরের বোচাগঞ্জে বুধবার (২৩ সেপ্টেম্বর) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বোচাগঞ্জবাসীর দীর্ঘদিনের প্রাণের দাবি অপারেশন থিয়েটার (ওটি) উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বিজয় কুমার রায়ের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে যথাক্রমে বক্তব্য রাখেন দিনাজপুর সিভিল সার্জন ডা. গোলাম রসুল রাখি, উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফ হাসান, উপজেলা বিএনপির সভাপতি আবুল কাসেম ও সাধারণ সম্পাদক সফিকুল আলম। এ সময় উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জামাল উদ্দীন জামাল, যুববিষয়ক সম্পাদক আসাদুল হক চৌধুরী, যুবনেতা ওমর ফারুকসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও এলাকার সুধীজন উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে, অপারেশন থিয়েটার উদ্বোধনের প্রথম দিনই চিকিৎসকরা একটি সফল সিজার সম্পন্ন করেছেন। প্রসূতি মা ও পুত্র দুজনেই সুস্থ রয়েছেন। মাননীয় সংসদ সদস্য প্রসূতি মা ও নবজাতক শিশুর স্বাস্থ্যের খোঁজখবর নিয়েছেন। অন্যদিকে, বোচাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অপারেশন থিয়েটার (ওটি) চালু করায় বোচাগঞ্জবাসী স্থানীয় সংসদ সদস্য পিনাক চৌধুরীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি

Design & Development BY : ThemeNeed.com