সংবাদ শিরোনাম:
কুলিক নদীর তীরে নবজাতকের মরদেহ, কুকুরের মুখ থেকে উদ্ধার পীরগঞ্জে এমপিও জালিয়াতির অভিযোগ সহকারী শিক্ষকই ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিরামপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত,প্রবীণদের সম্মানে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা ‎বিরামপুরে “Smart Union” বাস্তবায়নে ইউপি চেয়ারম্যান ও প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত ‎ এনজিওর কিস্তি আর দিনমজুর বাবার সংগ্রাম পেরিয়ে জজ হলেন গোমস্তাপুরের কাজল পাঁড়ে ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ছয় প্রার্থীর মনোনয়ন বৈধ নিয়ামতপুরে কারাম উৎসব ২০২৬ অনুষ্ঠিত ফুলবাড়ী পল্লীতে ট্রান্সফরমা চোর কর্তৃক প্রতিপক্ষকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি ফুলবাড়ী (২৯) বিজিবি ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী কেক কেটে পালিত হয় ফুলবাড়ীতে সড়ক পাকা করণসহ বিভিন্ন সমস্যা নিরসনের দাবি আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের
গুপ্ত আছেন গুপ্ত থাকুন বের হওয়ার চেষ্টা করবেন না -এমপি পিনাক চৌধুরী

গুপ্ত আছেন গুপ্ত থাকুন বের হওয়ার চেষ্টা করবেন না -এমপি পিনাক চৌধুরী

বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুর -২ (বিরল বোচাগঞ্জ) আসনের সংসদ সদস্য আলহাজ¦ সাদিক রিয়াজ চৌধুরী পিনাক বলেছেন, গুপ্ত আছেন গুপ্ত থাকুন, ঘড় থেকে বের হওয়ার চেষ্টা করবেন না। গুপ্ত থেকে যে সমস্ত কর্মকান্ড করছেন তা দেশের সাধারণ মানুষ মেনে নেবে না।
আওয়ামী লীগ কে উদ্দেশ্য করে তিনি আরো বলেন, ঘড় থেবে বের হয়ে রাতের আধারে ঝটিকা মিছিল দিয়ে হারিয়ে যাবেন। যেখানেই থাকবেন আমরা আপনাদের খুজে বের করব। আমার এলাকার মানুষকে অশান্ত করার চেষ্টা করছেন। আমরা সজ্য করছি, তার এই না আমারা ক্ষেপে যাচ্ছি, যদি আমরা ক্ষেপে যাই আপনারা কিন্তু রাস্তায় দাড়াতে পারবেন না।
২৬ সেপ্টেম্বর শনিবার বিকাল সাড়ে ৫ টায় পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশ কে অস্থিতিশীল করার প্রতিবাদে বোচাগঞ্জ উপজেলা যুব দলের আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।
উপজেলা জেলা যুব দলের আহবায়ক সুমন চৌধুরীর সভাপতিত্বে বিক্ষোভ মিছিলটি ছোট চৌ-রাস্তা দলীয় কার্য্যালয় হতে বের সেতাবগঞ্জ পৌর শহরের প্রধান প্রধান সড়ক ঘুড়ে দলীয় কার্য্যালয়ের সামনের সড়কে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে উপজেলা বিএনপির সাধারাণ সম্পাদক মো. সফিকুল আলম, মুশিদহাট ইউপি চেয়ারম্যান ওয়াক্কাস কাঞ্চন, যুব দলের সদস্য সচীব রায়হান রুবেল, সেচ্ছাসেবক দলের আহবায়ক জাকারিয়া চৌধুরী অরেঞ্জ, ছাাত্র দলের আহবায়ক রিয়াদ হাসান চৌধুরী, মহিলা দলের রাশেদা খানম সহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ক্যাপশনঃ বোচাগঞ্জে পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশ কে অস্থিতিশীল করার প্রতিবাদে উপজেলা যুব দলের আয়োজিত বিক্ষোভ মিছিল।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি

Design & Development BY : ThemeNeed.com