সংবাদ শিরোনাম:
কুলিক নদীর তীরে নবজাতকের মরদেহ, কুকুরের মুখ থেকে উদ্ধার পীরগঞ্জে এমপিও জালিয়াতির অভিযোগ সহকারী শিক্ষকই ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিরামপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত,প্রবীণদের সম্মানে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা ‎বিরামপুরে “Smart Union” বাস্তবায়নে ইউপি চেয়ারম্যান ও প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত ‎ এনজিওর কিস্তি আর দিনমজুর বাবার সংগ্রাম পেরিয়ে জজ হলেন গোমস্তাপুরের কাজল পাঁড়ে ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ছয় প্রার্থীর মনোনয়ন বৈধ নিয়ামতপুরে কারাম উৎসব ২০২৬ অনুষ্ঠিত ফুলবাড়ী পল্লীতে ট্রান্সফরমা চোর কর্তৃক প্রতিপক্ষকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি ফুলবাড়ী (২৯) বিজিবি ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী কেক কেটে পালিত হয় ফুলবাড়ীতে সড়ক পাকা করণসহ বিভিন্ন সমস্যা নিরসনের দাবি আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের
বোচাগঞ্জে পাচারকালে সার জব্দ জরিমানা আদায়

বোচাগঞ্জে পাচারকালে সার জব্দ জরিমানা আদায়

বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলা থেকে কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী উপজেলায় সার পাচারকালে স্থানীয় জনতার হাতে আটকের পর বোচাগঞ্জ থানা পুলিশে খবর দিলে ভ্রম্যমান আদালতের মাধ্যমে আটককৃত সার জব্দ ও জরিমানা করা হয়।
২০ সেপ্টেম্বর রবিবার বেলা ৩টায় উপজেলার মুশিদহাট ইউনিয়নের পড়িয়ালপুর চৌধুরীপাড়া গ্রামের কীট নাশক বিক্রেতা মেসার্স ইসলাম ট্রেডাস হতে ভুরুঙ্গামারী উপজেলার গনায়েরকুটি গ্রামের ট্রাক ড্রাইভার আব্দুল জলিল ধানের খড় কিনতে এসে খড়ের ভিতর লুকিয়ে ঢাকা মেট্রো-ট ২৪-৫৬৫১ ট্রাকে করে ১০ বস্তা সার নিয়ে যাচ্ছিলেন। এলাকাবাসী জানতে পেরে থানা পুলিশ কে খবর দেয়। পুলিশের সহযোগিতায় উপজেলা সহকারী কমিশনার(ভুমি) সাজিদ তানভি শোভন ঘটনা স্থলে উপস্থিত ভ্রম্যমান আদালত পরিচালনা করেন। এতে সার বিক্রেতা মো. এমরান এর দোকানে আরো ৩ বস্তা ২৬ কেজি সার মজুত পাওয়া যায়। অবৈধ ভাবে সার বিক্রির অপরাধে কীট নাশক বিক্রেতা মেসার্স ইসলাম ট্রেডাস এর স্বত্তাধীকারী মো. এমরান কে ১হাজার ৫ শত টাকা জরিমানা ও ট্রাক ড্রাইভার আব্দুল জলিল কে অবৈধ ভাবে সার পাচারের অপরাধে ২ শত টাকা জরিমানা আদায় ও মোট ১৩ বস্তা ২৬ কেজি সার জব্দ করেন ভ্রাম্যমান আদালত। ভ্রাম্যমান আদালতের বিচারক সাজিদ তানভি শোভন বলেন, জব্দকৃত সার সোমবার সকালে উপজেলা কৃষি অফিস হতে সার প্রয়োজন এমন কৃষকের কাছে নায্যমুল্যে বিক্রয় করা হবে। এসময় উপজেলার অতিরিক্ত কৃষি অফিসার মো. খুরশিদ হাসান, উপ-সহকারী কর্মকর্তা মো. মিজানুর রহমান, এনসিপি নেতা মো. ইসমাইল হোসেন উপস্থিত ছিলেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি

Design & Development BY : ThemeNeed.com