সংবাদ শিরোনাম:
কুলিক নদীর তীরে নবজাতকের মরদেহ, কুকুরের মুখ থেকে উদ্ধার পীরগঞ্জে এমপিও জালিয়াতির অভিযোগ সহকারী শিক্ষকই ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিরামপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত,প্রবীণদের সম্মানে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা ‎বিরামপুরে “Smart Union” বাস্তবায়নে ইউপি চেয়ারম্যান ও প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত ‎ এনজিওর কিস্তি আর দিনমজুর বাবার সংগ্রাম পেরিয়ে জজ হলেন গোমস্তাপুরের কাজল পাঁড়ে ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ছয় প্রার্থীর মনোনয়ন বৈধ নিয়ামতপুরে কারাম উৎসব ২০২৬ অনুষ্ঠিত ফুলবাড়ী পল্লীতে ট্রান্সফরমা চোর কর্তৃক প্রতিপক্ষকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি ফুলবাড়ী (২৯) বিজিবি ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী কেক কেটে পালিত হয় ফুলবাড়ীতে সড়ক পাকা করণসহ বিভিন্ন সমস্যা নিরসনের দাবি আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের
বোচাগঞ্জে মাদক ব্যবসায়ীর বোন কর্তৃক মাদক প্রতিরোধ কমিটির নেতৃবৃন্দের বিরুদ্ধে মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

বোচাগঞ্জে মাদক ব্যবসায়ীর বোন কর্তৃক মাদক প্রতিরোধ কমিটির নেতৃবৃন্দের বিরুদ্ধে মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি॥ বোচাগঞ্জ উপজেলার পরিচিত মাদক ব্যবসায়ী লিপি বেগমের বোন মোছাঃ মরিয়ম বেগম কর্তৃক মাদক প্রতিরোধ কমিটির আহবায়ক সহ ৫জন নেতৃবৃন্দের বিরুদ্ধে দিনাজপুর আদালতে মামলা দায়ের করার প্রতিবাদে ১৭সেপ্টেম্বর বৃহস্পতিবার দিনাজপুরের সেতাবগঞ্জ প্রেসক্লাব কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করেছে মাদক বিরোধী কমিটির নেতৃবৃন্দ।
বেলা ১২ টায় অনুষ্ঠিত সাংবাদিক সম্মেলনে সেতাবগঞ্জ পৌরসভার ৮নং-ওয়ার্ড মেলাগাছি গোরস্থান পাড়া আদর্শ সমাজ মাদক বিরোধী কমিটির আহবায়ক মো. আবুল হাসান বলেন, আমরা এই কমিটির মাধ্যমে গোরস্থান এলাকার পবিত্রতা রক্ষায় দীর্ঘ ৪ মাস যাবৎ মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে বিভিন্ন সময়ে বিক্ষোভ প্রদর্শনসহ প্রশাসনের কাছে মাদক বিক্রয় বন্ধ এবং মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহনের জোর দাবী জানানোর পরিপ্রেক্ষিতে মাদক ব্যবসায়ী লিপি বেগম সামাজিক চাপে পড়ে মেলাগাছি এলাকায় তার নিজ বাড়ীতে প্রবেশ করতে পারছিলেন না। লিপি বেগম কিছু দিন বাহিরে থাকার পর মেলাগাছি গোরস্থান পাড়া গ্রামে বসবাসরত এলাকার মানুষকে বিভিন্ন মাধ্যমে এবং সে নিজে অনুরোধ করেন সে আর কোন দিন এই এলাকায় বা অন্য কোন এলাকায় মাদক ব্যবসা করবেন না। তাকে একবার ভাল হওয়ার সুযোগ দেয়া হউক। তাকে যেন এলাকা থেকে উচ্ছেদ করা না হয়। এলাকার মানুষ সরল বিশ্বাসে লিপি বেগম, তার বোন শিল্পী, বোন জামাই আরিফ ও সুজনের মুচলেকা নিয়ে পূনরায় তাদেরকে মেলাগাছি গোরস্থান পাড়া এলাকায় বসবাস করার সুযোগ দেয়।
মো. আবুল হাসান আরো বলেন কিছু দিন এলাকায় মাদক ব্যবসা বন্ধ থাকার পর পুনরায় তারা মাদক ব্যবসা শুরু করে। এ বিষয়ে মাদক বিরোধী কমিটির নেতৃবৃন্দ প্রতিবাদ করায় মাদক ব্যবসায়ী লিপি বেগম তার ছোট বোন মোছাঃ মরিয়মকে বাদী করে দিনাজপুর আদালতে আমাকে সহ মাদক বিরোধী কমিটির মোট ৫জনের বিরুদ্ধে চাঁদাবাজীসহ বিভিন্ন অিেভযোগ এনে একটি সাজানো মিথ্যা মামলা দায়ের করেছে। আদালত সেই মামলাটির তদন্তভার পিবিআইকে দিয়েছেন। আমরা সাংবাদিক বন্ধু গণের মাধ্যমে প্রশাসন এবং দেশবাসীর দৃষ্টি আকর্ষন করছি যে, মাদকের বিরুদ্ধে মাননীয় প্রধানমন্ত্রী জিরো টলারেন্স ঘোষনা করেছেন। আমরা এই মাদক বিরোধী কর্মকান্ডে অংশ গ্রহন করার কারণেই মাদক ব্যবসায়ীরা আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে আমাদেরকে হয়রানী করছে। আমরা প্রশাসনের প্রতি অনরোধ জানাচ্ছি, যারা মাদক ব্যবসায়ী এবং সমাজের শান্তি বিনষ্টকারী তাদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে দৃষ্টান্ত মুলক শাস্তির ব্যবস্থা গ্রহনের পাশাপাশি মাদক ব্যবসায়ী কর্তৃক মিখ্যা মামলা থেকে আমাদেরকে অব্যাহতি পাওয়ার বিষয়ে যথাযথ সহযোগিতা করবেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি

Design & Development BY : ThemeNeed.com