সংবাদ শিরোনাম:
কুলিক নদীর তীরে নবজাতকের মরদেহ, কুকুরের মুখ থেকে উদ্ধার পীরগঞ্জে এমপিও জালিয়াতির অভিযোগ সহকারী শিক্ষকই ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিরামপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত,প্রবীণদের সম্মানে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা ‎বিরামপুরে “Smart Union” বাস্তবায়নে ইউপি চেয়ারম্যান ও প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত ‎ এনজিওর কিস্তি আর দিনমজুর বাবার সংগ্রাম পেরিয়ে জজ হলেন গোমস্তাপুরের কাজল পাঁড়ে ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ছয় প্রার্থীর মনোনয়ন বৈধ নিয়ামতপুরে কারাম উৎসব ২০২৬ অনুষ্ঠিত ফুলবাড়ী পল্লীতে ট্রান্সফরমা চোর কর্তৃক প্রতিপক্ষকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি ফুলবাড়ী (২৯) বিজিবি ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী কেক কেটে পালিত হয় ফুলবাড়ীতে সড়ক পাকা করণসহ বিভিন্ন সমস্যা নিরসনের দাবি আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের
ফ্যামিলি কার্ড কর্মসূচি জোরদারে বিশ্বব্যাংকের সহযোগিতা প্রত্যাশা

ফ্যামিলি কার্ড কর্মসূচি জোরদারে বিশ্বব্যাংকের সহযোগিতা প্রত্যাশা

এমডি রেজওয়ান আলী বুরো প্রধান:
সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা.এ জেড এম জাহিদ হোসেন এবং সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে বিশ্বব্যাংকের একটি প্রতিনিধিদল। রোববার (২৯ মার্চ) রাজধানীর বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রীর দপ্তরে অনুষ্ঠিত এ বৈঠকে বিশ্বব্যাংকের বিভাগীয় পরিচালক জ্যাঁ পেসমে (Jean Pesme)-এর নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধি দল অংশ নেয়।
বৈঠকে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড.মোহাম্মদ আবু ইউছুফ, অতিরিক্ত সচিব নার্গিস খানম এবং যুগ্ম সচিব মোহাম্মদ নাজমুল আহসান উপস্থিত ছিলেন। আলোচনায় মন্ত্রী অধ্যাপক ডা.এ জেড এম জাহিদ হোসেন সরকারের অন্যতম নির্বাচনী অঙ্গীকার ফ্যামিলি কার্ড’ কর্মসূচির অগ্রগতি তুলে ধরেন। তিনি জানান, ইতোমধ্যে ৩৭ হাজার ৫৬৭টি পরিবারের নারী প্রধানের নামে ফ্যামিলি কার্ড ইস্যু করা হয়েছে। এসব পরিবার প্রতি মাসে ২ হাজার ৫০০ টাকা করে আর্থিক সহায়তা পাচ্ছে।
মন্ত্রী আরও বলেন,আগামী চার বছরের মধ্যে ‘ইউনিভার্সাল ফ্যামিলি কার্ড’ চালুর পরিকল্পনা রয়েছে,যা প্রতিটি পরিবারের নারী প্রধানের নামে প্রদান করা হবে এবং এটি নাগরিক হিসেবে তাদের একটি সম্মানজনক স্বীকৃতি হিসেবে বিবেচিত হবে। এ সময় বিশ্বব্যাংকের বিভাগীয় পরিচালক জ্যাঁ পেসমে মন্ত্রী ও প্রতিমন্ত্রীকে অভিনন্দন জানান এবং নারী প্রধানের নামে ফ্যামিলি কার্ড চালুর উদ্যোগকে সামাজিক সুরক্ষা জোরদারে একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন। তিনি এই কর্মসূচি বাস্তবায়নে বিশ্বব্যাংকের সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন। এছাড়া সামাজিক নিরাপত্তা কর্মসূচি শক্তিশালী করা এবং সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে দুই পক্ষ যৌথভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করে। বৈঠকের শেষে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির টেকসই বাস্তবায়নে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে উভয় পক্ষ সম্মত হয়।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি

Design & Development BY : ThemeNeed.com