সংবাদ শিরোনাম:
খানপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৭নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী মোঃ মোতাহার হোসেনের গণসংযোগ কুলিক নদীর তীরে নবজাতকের মরদেহ, কুকুরের মুখ থেকে উদ্ধার পীরগঞ্জে এমপিও জালিয়াতির অভিযোগ সহকারী শিক্ষকই ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিরামপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত,প্রবীণদের সম্মানে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা ‎বিরামপুরে “Smart Union” বাস্তবায়নে ইউপি চেয়ারম্যান ও প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত ‎ এনজিওর কিস্তি আর দিনমজুর বাবার সংগ্রাম পেরিয়ে জজ হলেন গোমস্তাপুরের কাজল পাঁড়ে ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ছয় প্রার্থীর মনোনয়ন বৈধ নিয়ামতপুরে কারাম উৎসব ২০২৬ অনুষ্ঠিত ফুলবাড়ী পল্লীতে ট্রান্সফরমা চোর কর্তৃক প্রতিপক্ষকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি ফুলবাড়ী (২৯) বিজিবি ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী কেক কেটে পালিত হয়
নারী উদ্যোক্তাদের হাত ধরেই এগিয়ে যাবে স্বনির্ভর বাংলাদেশ: মন্ত্রী

নারী উদ্যোক্তাদের হাত ধরেই এগিয়ে যাবে স্বনির্ভর বাংলাদেশ: মন্ত্রী

এমডি রেজওয়ান আলী,ব্যুরো প্রধান:
ঢাকা,সোমবার,১৩ এপ্রিল ২০২৬: তৃণমূল পর্যায়ের ক্ষুদ্র উদ্যোগ দেশের অর্থনীতিকে শক্তিশালী করে স্বনির্ভর বাংলাদেশ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মন্তব্য করেছেন অধ্যাপক ডা.এ জেড এম জাহিদ হোসেন,মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী। তিনি বলেন,বর্তমান বৈশ্বিক অস্থিতিশীলতার প্রেক্ষাপটে স্বাবলম্বিতা অর্জনই একটি জাতির টিকে থাকার প্রধান শক্তি। সোমবার রাজধানীর বেইলী রোডে বাংলাদেশ মহিলা সমিতি প্রাঙ্গণে আয়োজিত চয়নিকা নারী উদ্যোক্তা উৎসব ২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। চয়নিকা আয়োজিত এ উৎসব অনুষ্ঠিত হয় চৈত্র সংক্রান্তি ও বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে। মন্ত্রী আরও বলেন,গ্রামীণ এলাকায় কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি এবং উৎপাদিত পণ্যের সহজ বাজার জাত নিশ্চিত করা সময়ের দাবি। এ ক্ষেত্রে নারী উদ্যোক্তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। তিনি শহরের পাশাপাশি তৃণমূল পর্যায়ের নারীদের সম্পৃক্ত করার আহ্বান জানান।
তিনি উল্লেখ করেন,ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের শক্তিশালী করার মাধ্যমে স্থানীয় সম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা সম্ভব। এতে উৎপাদন বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং নতুন বাজার সম্প্রসারণের মাধ্যমে জাতীয় অর্থনীতি আরও সমৃদ্ধ হবে। তিনি বিশেষভাবে নারী উদ্যোক্তাদের কুটির শিল্প, কৃষিভিত্তিক ব্যবসা,ফ্যাশন, হস্তশিল্প ও ফুড প্রসেসিং খাতে অবদানের প্রশংসা করেন। অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববরেণ্য ফ্যাশন আইকন ও ইউনেস্কো ‘আর্টিস্ট ফর পিস’ বিবি রাসেল। তিনি দেশীয় সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণে নারী উদ্যোক্তাদের এগিয়ে আসার আহ্বান জানান এবং তাঁত শিল্পকে টিকিয়ে রাখার ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ মহিলা সমিতির সাধারণ সম্পাদিকা তামান্না রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন আনিসা হক,লুভা নাহিদ চৌধুরী এবং নাজমুন নাহার। স্বাগত বক্তব্য রাখেন চয়নিকার কর্ণধার এস বি বিপ্লব। তিন দিনব্যাপী এ উৎসবের উদ্বোধনী দিনে জাতীয় পতাকা উত্তোলন,শান্তির প্রতীক কবুতর অবমুক্তকরণ,সাংস্কৃতিক পরিবেশনা এবং নারী উদ্যোক্তাদের স্টল প্রদর্শনী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি নারী উদ্যোক্তাদের মাঝে সনদপত্র বিতরণ করেন। এই উৎসব দেশের নারী উদ্যোক্তাদের সৃজনশীলতা বিকাশ ও অর্থনৈতিক ক্ষমতায়নে নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আশা প্রকাশ করা হয়।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি

Design & Development BY : ThemeNeed.com